হোম > খেলা

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় মানবাধিকার ‘অ্যালার্ম’

স্পোর্টস ডেস্ক

২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর এখনো ঢের সময় বাকি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের অন্যতম ভেন্যু ফ্লোরিডা আলোচনায় উঠে এসেছে একেবারে ভিন্ন কারণে। ফুটবল নয়, প্রশ্ন উঠেছে নাগরিক অধিকার ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে। ফ্লোরিডা ভ্রমণ নিয়ে সতর্কবার্তা দিয়েছে একাধিক নাগরিক অধিকার সংগঠন। তাদের আশঙ্কা, অঙ্গরাজ্যটির বর্তমান অভিবাসন নীতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আন্তর্জাতিক পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে। বিশেষ করে বর্ণগত প্রোফাইলিং ও অযৌক্তিক জিজ্ঞাসাবাদের আশঙ্কায় ফুটবলপ্রেমীদের ‘বিশেষভাবে সতর্ক’ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্বকাপের টিকিট, ফ্লাইট আর হোটেল বুকিং যখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের প্রধান চিন্তা, তখনই ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশন ও আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির মতো সংগঠনগুলো ফ্লোরিডা সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, বর্তমান প্রশাসনের অধীনে কঠোর অভিবাসন আইন এবং পুলিশের তল্লাশি কার্যক্রম পর্যটকদের জন্য অনিশ্চয়তা তৈরি করছে। ফ্লোরিডা ইমিগ্র্যান্ট কোয়ালিশনের নির্বাহী পরিচালক টেসসা পেটিট সরাসরি প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে। তার ভাষায়, ‘ফ্লোরিডা এখন এমন এক জায়গায় পরিণত হয়েছে, যেখানে আন্তর্জাতিক পর্যটকরা নিজেদের নিরাপদ ভাবতে পারছেন না। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যে কেউ হয়রানির শিকার হতে পারেন।’

সংগঠনগুলোর অভিযোগ, চেহারা, ভাষা বা বর্ণের ভিত্তিতে মানুষকে থামানো বা জিজ্ঞাসাবাদের ঘটনা বাড়তে পারে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে আসা দর্শকদের ঝুঁকি তুলনামূলক বেশি বলেও তারা মনে করছে। সে কারণে বৈধ ভিসা থাকা সত্ত্বেও সব সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মানবাধিকার কর্মীরা আরো অভিযোগ করেছেন, ফ্লোরিডার বিতর্কিত অভিবাসন আইন এবং ‘স্ট্যান্ড ইওর গ্রাউন্ড’ আইনের অপব্যবহার সংখ্যালঘু জনগোষ্ঠীকে টার্গেট করার সুযোগ তৈরি করেছে। বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে এই বাস্তবতা উদ্বেগজনক বলেই মনে করছেন তারা।

ফ্লোরিডা কর্তৃপক্ষ অবশ্য এসব অভিযোগ নাকচ করেছে। তাদের দাবি, আইন মেনে চললে দর্শনার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে বিশ্বকাপের মতো বৈশ্বিক ইভেন্টের আগে এই সতর্কবার্তা কতটা গুরুত্ব পায় এবং ফিফা বা ট্রাম্প প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয় কি না—সেদিকেই এখন তাকিয়ে ফুটবল বিশ্ব।

গাকপো-ব্রোবের জোড়ায় নেদারল্যান্ডসের বড় জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজার দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর