হোম > খেলা

সেমিতে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

নারী ক্রিকেট বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন অ্যালানা কিং। ঘূর্ণি জাদুতে একাই শিকার করলেন ৭ উইকেট। তার স্পিন ভেলকিকে বিধ্বস্ত হলো দক্ষিণ আফ্রিকা। অজিরা জিতলো ৭ উইকেটের বড় ব্যবধানে। জয়টা ধরা দিয়েছে ১৯৯ বল হাতে রেখেই। দুর্বার এ জয়ে নারী ক্রিকেট বিশ্বকাপের লিগ পর্বে শীর্ষে থাকা নিশ্চিত হলো অস্ট্রেলিয়ার। আর এজন্য সেমিফাইনালে তাদের লড়াই হবে ভারতের বিপক্ষে।


ইন্দোরের হোলকার স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখে পড়ে যায় প্রোটিয়ারা। আফ্রিকার টিমকে ৯৭ রানে একাই ধসিয়ে দেন লেগ স্পিনার অ্যালানা কিং। ক্যাপ্টেন লরা উলভার্ট খেলেন ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রানের ইনিংস। আর সিনালো জাফটা ২৯ ও ন্যাডিনে ডি ক্লার্ক ১৪ রান এনে দেন। বাকিরা ফেরেন সিঙ্গেল ডিজিটে। ৭ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে ম্যাচসেরা অ্যালানা নেন ৭ উইকেট।



জবাবে তিন উইকেট হারিয়ে ৯৮ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ৪২ রান করে আউট হন বেথ মুনি। আর জর্জিয়া ভোল অপরাজিত থেকে যান ৩৮ রানে।

জালে বল জড়িয়েই কেঁদেছেন মেসি, ম্যাচ শেষে জানালেন কারণ

মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, অবসরের ভাবনাতেই আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ

অস্ট্রিয়ার কাছে লড়াকু জর্ডানের হার

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ