হোম > খেলা

এবার কি ঐতিহ্যের পরিবর্তন দেখবে মেলবোর্ন টেস্ট?

স্পোর্টস ডেস্ক

মেলবোর্ন টেস্ট মানেই বোলারদের দাপট। অতীত পরিসংখ্যান অন্তত সে কথাই বলে। এবারও সে নিয়মে যে খুব একটা পরিবর্তন আসবে তেমন কোনো ইঙ্গিত নেই। বক্সিং ডে টেস্টের আগে উইকেট দেখে অন্তত সেটাই মনে হয়েছে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডসের। তিনি জানান, ম্যাচের আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে পিচ থেকে বাড়তি সুবিধা পেতে পারেন ব্যাটাররা।

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তিন ম্যাচ শেষে চলছে ১-১ সমতা। জয় দিয়ে সিরিজ শুরু করা ভারত হারে অ্যাডিলেডে। দিবারাত্রির ওই টেস্টে ভারত হারে ১০ উইকেটের বড় ব্যবধানে। ব্রিসবেনে তৃতীয় টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়। ফলে সিরিজের ভাগ্য অনেকটাই নির্ভর করছে মোলবোর্ন টেস্টের ফলের ওপর।

গতকাল উইকেট দেখে ম্যাকডোনাল্ড বলেন, ‘গত কয়েক বছরের সঙ্গে এবারও মেলবোর্ন টেস্টের পিচের মিল খুঁজে পেয়েছি। ঐতিহ্যগতভাবেই এখানে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যাচের দিনে এটা বড় সিদ্ধান্ত হতে পারে। তাই অধিনায়ককেই সেরা সিদ্ধান্তই নিতে হবে।’

মেলবোর্ন টেস্টে থাকে সাধারণত থাকে পেসারদের আধিপত্য। উইকেট থেকে আদায় করে নেন বাড়তি বাউন্স ও গতি। দুই দলেই দারুণ কিছু পেসার থাকায় সুবিধায় ভারত ও অস্ট্রেলিয়ার জন্য থাকবে বাড়তি সুবিধা।

তিনি বলেন, ‘উভয় দলের জন্যই এটা সমান চ্যালেঞ্জ। দুই দলেই দুর্দান্ত সব পেসাররা আছেন। তাই রান পেতে ব্যাটারদের বেশ কষ্ট করতে হবে।’

অজি কোচ আরও বলেন, ‘যদিও আমি ইতিহাস পুনরাবৃত্তিতে খুব বেশি বিশ্বাসী নই। কারণ প্রতিটি আলাদা ম্যাচই একটি নতুন শুরু। সম্পূর্ণ আলাদা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আমি আশা করি, সবাই দারুণ একটি লড়াই দেখতে পাবে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা