হোম > খেলা

আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সাইফের অভিষেক, বিশ্রামে ফিজ

স্পোর্টস রিপোর্টার

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ প্রতিপক্ষকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হয়েই একাদশে স্থান করে নিয়েছেন সাইফ হাসান। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব‍্যাটিং পারফরম্যান্স উপহার দেওয়া এ তারকা ব্যাটসম্যানের ওয়ানডে অভিষেক হচ্ছে আজ। গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা বাংলাদেশের সবশেষ ওয়ানডের একাদশে আরও দুটি বদল এসেছে।

একাদশে নেই তারকা পেসার মোস্তাফিজুর রহমান। ছিটকে গেছেন শামীম হোসেন পাটোয়ারী ও পারভেজ হোসেন ইমন। পারভেজ অবশ্য ওয়ানডে দলে ছিলেন না। তবে মোহাম্মদ নাঈম শেখ আমিরাতের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে রয়ে গেছেন এ ওপেনার।

২০২৩ সালের পর এই প্রথম ওয়ানডে খেলতে মাঠে নামছেন নুরুল হাসান সোহান। তার সঙ্গে একদিনের ক্রিকেটে ফিরেছেন পেসার হাসান মাহমুদও।

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। মিশন এবার ওয়ানডে সিরিজ জেতার।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, হাশমাতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, আল্লাহ গজানফার ও বশির আহমেদ।

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি