হোম > খেলা

ফেডারেশন কাপের ফাইনাল পরিত্যক্ত

স্পোর্টস রিপোর্টার

অনেক নাটকীয়তার পর পরিত্যক্ত করা হয়েছে ফেডারেশন কাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। আলোক স্বল্পতার কারণে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন রেফারিরা।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ১-১ সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। ম্যাচের ষষ্ঠ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে নেন এডুয়ার্ড লেসকানো। ৩৫তম মিনিটে আবাহনীর হয়ে গোলটার শোধ দেন মোহাম্মদ ইব্রাহিম।

এরপর ঝড়ের কারণে বেশকিছুক্ষণ খেলা বন্ধ ছিল। ফের মাঠে খেলা গড়ালেও নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে পারেনি। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১৫তম মিনিটের শেষ মুহূর্তে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বসুন্ধরার ফাহিম।

ততক্ষণে সন্ধ্যা নেমে আসায় আলোর স্বল্পতা দেখা দেয়। স্টেডিয়ামে ফ্ল্যাড লাইটও নেই। এমন পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। যদিও খেলা চালিয়ে যাওয়ার দাবি জানায় আবাহনীর খেলোয়াড়রা। তবে অন্ধকার নেমে আসায় তাদের দাবি উপেক্ষা করে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন রেফারিরা। কর্তৃপক্ষ জানিয়েছে, খেলাটি ফের কবে কখন হবে পরবর্তীতে সেটা জানিয়ে দেবে বাফুফে।

সিরিজ বাঁচানোর ম্যাচে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কানাডার ঐতিহাসিক জয়ের ম্যাচে পা ভাঙল ইসমাইল কোনের

ব্রাজিলের জয়ে ফেরা নাকি হাইতির চমক

হাইতির বিপক্ষে ‘নতুন ব্রাজিল’, আনচেলত্তির ছকে বড় বদলের ইঙ্গিত

অস্ট্রিয়ার জন্য নতুন ছক, একাদশে দুই বদলের ইঙ্গিত স্কালোনির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, নিহত ১

সিরিজে ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে নকআউটের টিকিট কাটল মেক্সিকো

ছেলের বিশ্বকাপ দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভোজিনহার মা

ডেভিডের হ্যাটট্রিকে বিধ্বস্ত কাতার