হোম > খেলা

বাংলাদেশ ম্যাচের আগে আত্মবিশ্বাসী হংকং

স্পোর্টস রিপোর্টার

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে রয়েছে হংকং। আজ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী দলটি।

হংকং কোচ অ্যাশলে ওয়েস্টউড জানান, ‘র‌্যাংকিং নিয়ে ভাবি না। দুই দলই উন্নতির পথে। বাংলাদেশ এখনকার চেয়ে ১৮ মাস আগেও আলাদা অবস্থানে ছিল। এখন একটা স্থায়িত্ব এসেছে, একজন কোচ আছেন যিনি কিছু সময় ধরে দায়িত্বে আছেন।র‌্যাংকিং আমার কাছে গৌণ বিষয়। আমরা লিচেনস্টাইনের (২০৩ নম্বরে) কাছে হেরেছিলাম। কিন্তু তারা ইউরোপে খেলে। তাই র‌্যাংকিং নয়, আমরা প্রতিপক্ষকে দেখি, খেলোয়াড়দের দেখি। ভালো প্রস্তুতি নিয়ে নামি। কারণ ফুটবলে অনেক কিছু ভূমিকা রাখে। যেমন- দর্শক, পরিবেশ, স্টেডিয়াম, ভ্রমন, খাবার ও আবহাওয়া।’ অন্যদিকে, হংকং দলের মিডফিল্ডার জয় ইন জেসি ইউ বলেন, ‘আমার জীবনে প্রথমবার বাংলাদেশের মতো একটা জায়গায় আসতে পেরে দারুণ লাগছে। আতিথেয়তা অসাধারণ। আমি খেলার জন্য মুখিয়ে আছি।’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি