হোম > খেলা

কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ

স্পোর্টস রিপোর্টার

টানা পাঁচ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছেন সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতা। তার বেতন ও বোনাস বকেয়া রয়েছে। ফ্লাইট টিকিটও পাননি। এসব কারণে ফিফায় অভিযোগ করেন তিতা। ফিফায় একই অভিযোগ করেছেন কিংসের সাবেক ট্রেনার খলিল চাকরৌনও। ওমান থেকে খলিল জানান, ‘কিংসের কাছে মার্চ থেকে মে মাস পর্যন্ত বেতন, বোনাস (ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ) ফি এবং বেতন বিলম্ব প্রদানের জরিমানা প্রাপ্য। আমার মতোই পাওনা তিতার (রোমানিয়ান কোচ)। যখন ঢাকা ছেড়ে আসি তখন ক্লাব ম্যানেজার ওয়াসিম বলছিলেন আমাদের অর্থ দ্রুত পরিশোধ করবে। কয়েক মাস ইতোমধ্যে পেরিয়ে গেছে আমরা সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু না হওয়ায় ফিফায় আবেদন করতে বাধ্য হয়েছি।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার