হোম > খেলা

বাংলাদেশে ব্রিজ খেলার প্রসারে সরকারের সহযোগিতার আশ্বাস

স্পোর্টস রিপোর্টার

ব্রিজ ফেডারেশনের কর্মকর্তারা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ

বাংলাদেশে ব্রিজ খেলার উন্নয়ন ও প্রসারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ এক বৈঠকে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাঈমুর হাসানসহ কর্মকর্তারা।

বৈঠকে বতারা দেশের প্রচলিত কিছু ভুল ধারণা ও সামাজিক ট্যাবু দূর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা জানান, ব্রিজ কেবল একটি খেলা নয়; এটি যুক্তি, বিশ্লেষণী চিন্তাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দলগত কাজের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিমন্ত্রী ব্রিজ খেলার উন্নয়ন ও জনপ্রিয়করণে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করায় বাংলাদেশের প্রতিনিধিদের অভিনন্দন জানান এবং এ সাফল্যের প্রশংসা করেন।

ব্রিজকে দেশের তরুণ প্রজন্মের কাছে আরও পরিচিত ও জনপ্রিয় করে তুলতে ভবিষ্যতে প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেন তিনি। প্রতিনিধিদল আশা প্রকাশ করেছে, সরকারের এই সমর্থন দেশে ব্রিজ খেলার বিস্তার ও বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।

ফুটবলের মহোৎসবের আগে উত্তপ্ত মেক্সিকো

তিন আর্জেন্টাইন ভক্তের ১৭ হাজার কিলোমিটারের স্বপ্নযাত্রা

শন টেইটের বিদায়, বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের

জিদানের ছেলের দুর্ভেদ্য প্রাচীর, ডাচদের হারিয়ে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি আলজেরিয়ার

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের সঞ্জয়

এবার ‘বোতলবন্দি’ বিতর্কে বিশ্বকাপ!

অখ্যাত রুশ তরুণীর কাছে হেরে শেষ হলো সাবালেঙ্কার স্বপ্ন

টিভিতে আজ সরাসরি উপভোগ করা যাবে ফুটবল-ক্রিকেটের যত ম্যাচ

সান মারিনো ম্যাচ কঠিন হবে : হামজা

বিশ্বকাপে করপোরেট দুনিয়ায় দুই লাখ কোটি টাকা ক্ষতির শঙ্কা