হোম > খেলা

বিলবাওকে গোলবন্যায় ভাসিয়ে ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গোলবন্যা দেখিয়েছে বার্সেলোনা। মাত্র ১৬ মিনিটের মাঝে ৪ গোল করা দলটি অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শেষমেশ জিতেছে ৫-০ গোলের ব্যবধানে। বড় জয়ে স্প্যানিশ চ্যাম্পিয়নদের পক্ষে রাফিনহা জোড়া এবং ফেররান তোরেস, ফারমিন লোপেজ ও রুনি বার্ধগি একটি করে গোল করেছেন।

গতকাল (বুধবার) দিবাগত রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সেমিফাইনালে মুখোমুখি হয় বার্সা-বিলবাও। যেখানে ৮০ শতাংশ পজেশন নিয়ে ১৪টি শট নেয় বার্সা, লক্ষ্যে ছিল ৯টি। বিপরীতে বিলবাওয়ের নেওয়া ৯ শটের মধ্যে ৪টি লক্ষ্যে ছিল।

ম্যাচে বার্সেলোনা এগিয়ে যায় ২১তম মিনিটে। গোলদাতা ফেরান তোরেস। এরপর ব্যবধান বাড়ান লোপেজ। ৩৪ ও ৩৮তম মিনিটে আরও দুটি গোল করেন রাফিনহা ও বার্ধগি। এরপর দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। এরপর কয়েকটি সুযোগ এলেও আর কেউ গোল করতে পারেনি।

লা লিগায় টানা ৯ ম্যাচজয়ী বার্সা চলতি মৌসুমের প্রথম শিরোপা জয়ের কাছাকাছি পৌঁছে গেল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ (বৃহস্পতিবার)। এদিন দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে।

সিলেটে হৃদয়ের রেকর্ডময় দিন

বল টেম্পারিং নিয়ে বোমা ফাটালেন খাজা

পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল, মোলিনাকে ছাড়

ব্রাজিল-উরুগুয়ের পাওনা দিতে পারছে না ভারত

সেমির আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতে এগিয়ে ভারত

সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান

হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের কামব্যাক

হৃদয়ের ম্যাজিকাল ২৪২*, বাংলাদেশ থামল ৩৮৬-তে