হোম > খেলা

মাতাল অবস্থায় গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ভারতীয় ক্রিকেটারদের জুড়ি নেই। এবার মাতাল অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিনকে গ্রেপ্তার করেছে গুজরাটের বরোদার পুলিশ। মঙ্গলবার ভোর রাতে বরোদার আকোতা এলাকায় এই এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে, প্রায় রাত ২টা ৩০ মিনিটে তিনি অকোটা এলাকার পুনীত নাগর সোসাইটির কাছে তার এমজি হেক্টর গাড়িটি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং রাস্তার পাশে দাঁড়ানো কয়েকটি গাড়িতে আঘাত করেন। এতে গাড়িগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

ওই সময় ৫৩ বছর বয়সী মার্টিন নেশায় ছিলেন বলে সন্দেহ করছে পুলিশ। তাদের অভিযোগের ভিত্তিতে তাকে ড্রাঙ্ক ও ড্রাইভিং ও র‍্যাশ ড্রাইভিং আইনে গ্রেপ্তার করা হয়। তার গাড়িটিও জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, গত রাতে তিনি বন্ধুর সঙ্গে মদ্য সেবনের পর গাড়ি চালাচ্ছিলেন।

জ্যাকব মার্টিন ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তিনি বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়কও ছিলেন এবং ঘরের মাঠের ক্রিকেটে অসাধারণ ব্যাটসম্যান হিসেবে খ্যাত ছিলেন

স্কটল্যান্ডে ঈদ উদযাপন জ্যোতিদের

৩২ জনের স্কোয়াড নিয়ে বিশ্বকাপ মিশনে আর্জেন্টিনা

‘গুরু’ হতে চান না ক্লেমেন্ট, তবু তার মডেলে বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডস

সালাহর স্বপ্ন, সাফল্য আর রূপান্তরের অ্যানফিল্ড অধ্যায়

কাতারের ‘নায়কদের’ নিয়েই মরক্কোর বিশ্বকাপ দল

ধর্ষণ মামলার অভিযুক্ত ফুটবলারকে নিয়ে বিশ্বকাপে ঘানা

টিভিতে আজ দেখবেন ফ্রেঞ্চ ওপেনের খেলা

বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে অস্ট্রেলিয়াকে

রোনালদো নন, পর্তুগালের ‘আসল বস’ ব্রুনো!

বাংলাদেশের দাবাড়ুর শ্রীলঙ্কা জয়