হোম > খেলা

যে কারণে টিকে গেলেন শান্ত

স্পোর্টস রিপোর্টার

আগেই জানা গিয়েছিল নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়ছেন। আজ রবিবার সংবাদ সম্মেলনে তার দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে লিটন দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সঙ্গে নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।

দায়িত্ব ছাড়া শান্ত টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাবেন না এমনটাই গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত তাকে রাখা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। কেন তাকে রাখা হয়েছে সে ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘শান্ত আমাদের এক্স ক্যাপ্টেন! দলকে দেখলে অভিজ্ঞতা লাগে। সৌম্য আছে লিটন আছে এরপর বিস্তর ফারাক আছে..কিছু অভিজ্ঞতা তো দলে লাগেই। এছাড়া নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কনরা আছেন। ক্রমান্বয়ে তারাও বিবেচনায় আসবেন।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার