হোম > খেলা

আন্তর্জাতিক কাবাডিতে সাফল্যময় সময় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার

একসময় কাবাডিতে নিয়মিত পদক জয়ী দল ছিল বাংলাদেশ। তবে সময়ের ব্যবধানে সেই ধারাবাহিকতা হারিয়ে যায়। পুরুষ দল ২০০৬ সালের পর থেকে এবং নারী দল ২০১৪ সালের পর থেকে এই আসরে আর কোনো পদক জিততে পারেনি। দীর্ঘ এই খরা কাটিয়ে আবারও সাফল্যের পথে ফিরছে দেশের কাবাডি।

বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ২০২৫ সালে মোট ৬টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫টিতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ, যা হারানো গৌরব পুনরুদ্ধারের পথে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যেরগুলো হলো- নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়, নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক, যুব এশিয়ান গেমসে বালক বিভাগে ব্রোঞ্জ, যুব এশিয়ান গেমসে বালিকা বিভাগে ব্রোঞ্জ ও নারী বিশ্বকাপে ব্রোঞ্জ পদক।

সাম্প্রতিক এই সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। তিনি বলেন, ‘‘নিকট অতীতের কার্যক্রম গৌরব পুনরুদ্ধারে বাংলাদেশের সূচনা মাত্র। আমরা বিশ্বাস করি, বিশ্ব কাবাডিতে অতীত অর্জনের রেকর্ড ভেঙে বাংলাদেশকে বিশ্ব কাবাডির পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। এ জন্য বাংলাদেশ কাবাডির অনুকূলে বরাদ্দকৃত গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাবাডি ইনস্টিটিউট নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি সহযোগিতা প্রয়োজন। কাবাডির মাধ্যমে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, আমরা সেই স্বপ্নই দেখছি।’’

সব মিলিয়ে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কাবাডির সাম্প্রতিক পারফরম্যান্স নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। পরিকল্পিত উদ্যোগ ও প্রয়োজনীয় সহায়তা পেলে, আবারও বিশ্ব কাবাডিতে শক্তিশালী অবস্থান গড়ে তোলার আশা করছে সংশ্লিষ্টরা।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

চীনের দাপুটে দিনে বাংলাদেশের হতাশা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প