হোম > খেলা

এশিয়ান আর্চারির সভাপতি নির্বাচিত হলেন চপল

স্পোর্টস রিপোর্টার

ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত কংগ্রেসে ২৯-৯ ভোটে জিতেছেন তিনি। তার কাছে হেরেছেন টানা পাঁচবারের সভাপতি দক্ষিণ কোরিয়ার চুং ইউ সান।

আজ থেকে ঢাকায় শুরু হয়েছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ২৪তম আসর। দুপুরের পর এশিয়ান আর্চারির কংগ্রেস ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শুরু হয় বেলা ৩টা ১৫ মিনিট থেকে। আর শেষ হয় বিকেল ৪টায়। এ নির্বাচনে ২০০৫ সাল থেকে সভাপতি নির্বাচিত হয়ে দক্ষিণ কোরিয়ার ধনকুবের হুন্দাই মোটর গ্রুপের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিইও চুং ইউ সানকে বড় ব্যবধানে হারিয়ে দেন চপল।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য কাজী রাজীব উদ্দীন চপল সংগঠক হিসেবে অভিজ্ঞ। ওয়ার্ল্ড আর্চারির ইলেকটোরাল বোর্ডের সদস্য, ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি। ঢাকায় চলমান এশিয়ান আর্চারির লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন চপল।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ