হোম > খেলা

দিল্লির একাদশে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রোববার (১৮ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে দিল্লি ক্যাপিটালস। টস হেরে আগে ব্যাট করছে ফ্রাঞ্চাইজিটি। ভারতের রাজধানী পাড়ার প্রতিনিধিদের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

পাক-ভারত সংঘাতের কারণে সাময়িকভাবে আইপিএল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের টুর্নান্টেটি মাঠে গড়ানোর ঘোষণা আসে। যদিও বেশকিছু বিদেশি আর ভারতের মাটিতে পা রাখেননি। এই তালিকায় জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক একজন। এই অজি ওপেনারের বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নেয় দিল্লি।

দিল্লির একাদশে জায়গা পাওয়ায় ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ফের মাঠে নামলেন মোস্তাফিজ। শনিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলেছেন কাটার মাস্টার। সে ম্যাচে বাংলাদেশকে জেতাতে করেছেন দুর্দান্ত বোলিং। চার ওভারে ১৭ রানে দুই উইকেট নেন মোস্তাফিজ। এবার দিল্লির হয়েও এমন পারফরম্যান্স করতে মুখিয়ে আছেন তিনি।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা