হোম > খেলা

বাছাইপর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের সঙ্গী হিসেবে আছে ২০১৮ সালের রানার্সআপ ভিয়েতনাম। সেই সঙ্গে ‘সি’ গ্রুপে লাল-সবুজের প্রতিনিধিদের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইয়েমেন।

বৃহস্পতিবার (২৯ মে) মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। ৪৪টি দল ১১টি গ্রুপে ভাগ হয়ে মূল পর্বের টিকেটের জন্য লড়বে। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মধ্যে সেরা চারটি দলের জন্য থাকছে মূল পর্বে খেলার সুযোগ।

এবারের আসর হবে ২০২৬ সালের জানুয়ারিতে সৌদি আরবে। তাই এই আসরে বাছাইয়ে অংশ নিলেও মূল আসরে স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে তারা।

এই আসরের সবশেষ সংস্করণে বাংলাদেশের অবস্থা মোটেই সুখকর ছিল না। সেবার গ্রুপ পর্বে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপিন্সের বিপক্ষে গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছিল তারা। বিদায় নিয়েছিল গ্রুপের টেবিলের তলানিতে থেকে।

এবারের আসরের বাছাই ১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৯ সেপ্টেম্বরে। নিজেদের প্রথম ম্যাচে ৩ সেপ্টেম্বর ভিয়েতনামের মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে যুবারা।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও