হোম > খেলা

যুব এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক তামিম

স্পোর্টস রিপোর্টার

দিন কয়েক পরই মাঠে গড়াবে যুব এশিয়া কাপ। আজ এ টুর্নামেন্ট খেলতে আরব আমিরাতের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। এ টুর্নামেন্টের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যুব এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন জাওয়াদ আবরার। এ টুর্নামেন্টে শেখ পারভেজ জীবনকে ফেরানো হয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশের যুবারা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। পরের ম্যাচে ১৬ ডিসেম্বর স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

যুব এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজা হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই

রাফিউজ্জামান রাফি, সঞ্জিত মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশিস সরকার দেবা।

চলে গেলেন অ্যাথলেটিকসের মিমো, শোকে ক্রীড়াঙ্গন

নারী দলের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ মিশন

যুবাদের নতুন কোচের খোঁজে বাংলাদেশ

টিভির পর্দায় লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগের যত ম্যাচ

‘বিতর্কিত’ রান আউট সালমান, প্রশ্নটা স্পিরিটের

হালান্ডকে ঘিরে সিটি-বার্সা আলোচনার গুঞ্জন

পোল ভল্টের ‘রেকর্ডম্যান’ ডুপ্লান্টিস

ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের কঠোর হুঁশিয়ারি

পাকিস্তানের কাছে বিধ্বস্ত এবার মিরাজরা

মোহামেডানে হোঁচট, জয় পেল রহমতগঞ্জের