হোম > খেলা

সংখ্যায় নারী অ্যাথলেটদের রেকর্ড

লস অ্যাঞ্জেলেস অলিম্পিক

স্পোর্টস ডেস্ক

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে প্রথমবারের মতো সংখ্যায় পুরুষ অ্যাথলেটদের টপকে যাচ্ছে নারী অ্যাথলেটরা। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এ লস অ্যাঞ্জেলেস আসরে পুরুষ অ্যাথলেট অংশ নেবেন ৫ হাজার ১৬৭ জন। বিপরীতে নারী অ্যাথলেট থাকবেন ৫ হাজার ৩৩৩ জন।

নারী ফুটবলে দল বেড়ে ১২ থেকে হয়েছে ১৬টি। তবে পুরুষ ফুটবলে দল ১৬ থেকে কমে ১২টি হয়েছে। সঙ্গে বেড়েছে মেয়েদের বক্সিং ইভেন্ট। আর দুটি দল বেড়েছে ওয়াটার পোলোতে। এর প্রভাবে নারীরা ছাড়িয়ে যাচ্ছে পুরুষ অ্যাথলেটদের। আরও কিছু বিষয় চূড়ান্ত করেছে আইওসি। লস অ্যাঞ্জেলেসে আজ সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত সেসব জানিয়েছে সংস্থাটি।

তাছাড়া গলফ, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস ও অ্যাথলেটিকসে নতুন কিছু মিশ্র ইভেন্ট যোগ হচ্ছে লস অ্যাঞ্জেলেসে। সাঁতারে ফ্রিস্টাইলের মতো ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও ব্রেস্টস্ট্রোকেও চালু হচ্ছে ৫০ মিটার ইভেন্ট।

১২৮ বছর পর গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিরতে যাচ্ছে ক্রিকেট। খবরটা বেশ পুরনো। তবে কয়টি দল অংশ নেবে সেটি নিয়ে চলছিল আলোচনা। শোনা যাচ্ছিল প্রত্যাবর্তনের অলিম্পিকে নারী ও পুরুষ- দুই বিভাগেই অংশ নেবে ৬টি করে ক্রিকেট টিম।

এই উড়ো খবরটি এবার নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট খেলা হবে টি-টোয়েন্টি সংস্করণে। তাতে দুই বিভাগেই খেলবে ৬টি করে টিম। প্রতিটি দলে ১৫ জন করে প্লেয়ার থাকবেন। দল বাছাই ঠিক কিভাবে হবে, সেটি এখনো চূড়ান্ত করেনি আইসিসি।

তুরস্কে দাবায় নর্ম হারালেন ফাহাদ

রোনালদোর মাইলফলকের রাতে জিতল আল নাসর

সংখ্যায় পিএসজি-বায়ার্ন ম্যাচের রেকর্ড

জ্যোতির রেকর্ড ছাপিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা

প্রবাসীদের আয়োজনে ফ্লোরিডা স্টেট ব্যাডমিন্টন টুর্নামেন্ট

প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

ফিফার সিদ্ধান্তে অসন্তুষ্ট ফিলিস্তিন, ক্রীড়া আদালতে আপিল

সমতায় শেষ অ্যাটলেটিকো-আর্সেনাল লড়াই, দ্বিতীয় লেগে ফয়সালার অপেক্ষা

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ টিভিতে দেখা যাবে

ছয় বলে ছয় উইকেট শিকার মাইলস ডেভিসের