হোম > খেলা

চেলসিকে হারিয়ে ছয় বছর পর ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটে চলছে মিকেল আর্তেতার দল। জয়ের ধারাবাহিকতা লিগ কাপেও ধরে রাখল তারা। লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসিকে ১-০ গোলে হারিয়ে ৬ বছর পর ফাইনাল মঞ্চে পা রেখেছে ‘গানার’রা। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গানাররা। যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।

আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে চোখে চোখ রেখে লড়াই করে চেলসি। প্রথম লেগে ঘরের মাঠে হারের পরও এদিন চেলসি বেশ সময় ধরে আর্সেনালকে চাপে রাখে। তবে গোলের জন্য যেটুকু আক্রমণ দরকার ছিল, তা খুব একটা গড়ে তুলতে পারেনি তারা। ম্যাচের প্রথম ভালো সুযোগটি পায় আর্সেনাল। ১৮তম মিনিটে দূরপাল্লার শট থেকে প্রতিপক্ষ গোলরক্ষক রবার্ট সানচেজকে পরীক্ষা করেন পিয়েরো হিনকাপিয়ে। ম্যাচে আর্সেনালের আক্রমণভাগ পানসে থাকার মূল কারণ চেলসির রক্ষণে পাঁচজন।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণে ছিল আর্সেনাল। ধীরে ধীরে আক্রমণে ওঠে চেলসি। সমতায় ফেরার চেষ্টা করে পাল্টা আক্রমণ চালায় তারা। কোল পালমার ও এস্তেভাওকে নামান কোচ লিয়াম রসেনিয়র। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত গোল পায়নি সফরকারীরা। এই একের পর এক আক্রমণের সমাপ্তি ঘটে যোগ করা সময়ে। ডেকলান রাইসের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন হাভার্টজ।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের বিজয়গাথা

এমন জয়ের স্বপ্নই আমরা সব সময় দেখেছি: আকরাম খান

অস্ট্রেলিয়া দলে পরিবর্তনের ডাক পন্টিংয়ের

ঐতিহাসিক টেস্ট জয়ে শান্তদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

এমন জয়ের পর বোনাস লাগে না: বাশার

অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় অঘটন: মার্ক ওয়াহ

এটা শুধু জয় নয়, শক্তিশালী বার্তাও: তামিম ইকবাল

পরিসংখ্যানে ডারউইনের ঐতিহাসিক জয়

বিদেশের মাটিতে বাংলাদেশের যত টেস্ট জয়

শ্রীলঙ্কার বিপক্ষে চালকের আসনে ভারত