হোম > খেলা

শেষ বলের ছক্কায় নায়ক হেটমায়ার

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্ককে ৩ উইকেটে হারিয়েছে সিয়াটল অর্কাস। গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল চার-ছক্কা ও নাটকীয়তায় ভরপুর। যেখানে শেষ বলে ছয় মেরে সিয়াটলের নায়ক বনে গেছেন শিমরন হেটমায়ার।

আগে ব্যাট করে ২৩৭ রান জড়ো করে নিউ ইয়র্ক। লক্ষ্য তাড়ায় শেষ বলে ৬ রান দরকার ছিল সিয়াটলের। কাইরন পোলার্ডের করা স্লো ডেলিভারি হাঁটু গেড়ে স্কয়ার লেগের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন হেটমায়ার। এরপর বুনো উদযাপনে মাতেন এই ক্যারিবিয়ান। তার সঙ্গী হন ডাগআউট থেকে ছুটে আসা সিয়াটলের অন্য ক্রিকেটাররা।

দল জেতানোর পথে ৪০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন হেটমায়ার। ৫ চারের পাশাপাশি ৯টি ছয় মারেন এই মারকুটে ব্যাটার। ২০ বলে ৩৭ রান করেন তার স্বদেশি কাইল মায়ার্স। ৯ বলে ৬ চার এবং ১ ছয়ের সাহায্যে ৩০ রান এনে দেন সিকান্দার রাজা। ১৩ বলে ২৬ রান করেন হেনরিখ ক্লাসেন। নিউ ইয়র্কের হয়ে ৩১ রানে ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট।

এর আগে নিকোলাস পুরানের সেঞ্চুরি ও তেজিন্দর সিংয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ভর করে বিশাল পুঁজি পায় নিউ ইয়র্ক। ৬০ বলে ৭ চার ও ৮ ছয়ের সাহায্যে ১০৮ রান করেন পুরান। তেজিন্দরের অবদান ৯৫ রান। তার ৩৫ বলের ইনিংসটি সাজানো ছিল সমান ৮টি করে চার ও ছয়ের মারে।

সংক্ষিপ্ত স্কোর

এমআই নিউ ইয়র্ক : ২৩৭/৪, ২০ ওভার (পুরান ১০৮, তেজিন্দর ৯৫; মায়ার্স ২/৩৪)।

সিয়াটল অর্কাস : ২৩৮/৭, ২০ ওভার (হেটমায়ার ৯৭*, মায়ার্স ৩৭; বোল্ট ৩/৩১)।

ফল : সিয়াটল ৩ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : শিমরন হেটমায়ার।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার