হোম > খেলা

এশিয়ান বিচ গেমসে ইতিহাস গড়ে ব্রোঞ্জ পদক গ্রহণ করল নারী কাবাডি দল

স্পোর্টস রিপোর্টার

চীনের সানিয়ায় চলমান এশিয়ান বিচ গেমসে কাবাডিতে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টজুড়ে লড়াকু পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জ পদক গ্রহণ করেছে বাংলাদেশ নারী কাবাডি দল।

মেডেল প্রদান অনুষ্ঠানে লাল-সবুজের জার্সিতে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা যখন বিজয়মঞ্চে ওঠেন, তখন সৃষ্টি হয় আবেগঘন মুহূর্ত। কাবাডি ডিসিপ্লিনে স্বর্ণ জিতেছে ভারত, আর রৌপ্য গেছে শ্রীলঙ্কার ঘরে।

এই সাফল্যের মুহূর্তে দলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। তিনি পদকজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, এই অর্জন দেশের কাবাডির জন্য বড় এক মাইলফলক।

পুরো টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল ছিল সংগঠিত ও আক্রমণাত্মক। যদিও সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে হারতে হয়েছে, তবুও তাদের লড়াই ক্রীড়া বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে।

এস এম নেওয়াজ সোহাগ বলেন, “বিদেশের মাটিতে আমাদের মেয়েরা দেশের সম্মান অক্ষুণ্ণ রেখেছে। এই ব্রোঞ্জ শুধু একটি পদক নয়, এটি কঠোর পরিশ্রম ও পরিকল্পনার ফল।” তিনি আরও জানান, ১৪ বছর পর এশিয়ান বিচ গেমসের কাবাডিতে পদক জিতল বাংলাদেশ, যা বর্তমান কমিটির অন্যতম লক্ষ্য ছিল।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সাফল্য ভবিষ্যতে এশিয়ান গেমসসহ অন্যান্য আন্তর্জাতিক আসরে বাংলাদেশ দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। নারী কাবাডি দলের দীর্ঘমেয়াদি প্রস্তুতির প্রতিফলন হিসেবেই দেখছেন এই ব্রোঞ্জ জয়কে।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

চীনের দাপুটে দিনে বাংলাদেশের হতাশা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প