হোম > খেলা

বৃষ্টি বাধায় ড্রয়ের পথে এগোচ্ছে ‘এ’ দলের ম্যাচ

স্পোর্টস রিপোর্টার

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ‘এ’ ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় চার দিনের ম্যাচের তৃতীয় দিনে বারবারই বাধা হয়ে এসেছে বৃষ্টি। এই বৃষ্টির কল্যাণে নিশ্চিত ড্রয়ের পথে এগোচ্ছে এই চার দিনের ম্যাচ। ১ উইকেটে ১০৩ তৃতীয় দিন শুরু করা নিউজিল্যান্ড ‘এ’ দল চতুর্থ দিন শেষ করেছে ৪ উইকেটে ২৭৭ রান তুলে। ৮০ রানে পিছিয়ে থেকে শুরু করবে ম্যাচের চতুর্থ ও শেষদিন। তিনদিনে মাত্র ম্যাচের দ্বিতীয় ইনিংস চলায় এখনই খানিকটা ধারণা করা যাচ্ছে ম্যাচের ফলাফল কী হতে যাচ্ছে। তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন পার্টটাইম স্পিনার সাইফ হাসান। ফেরান অধিনায়ক জো কার্টারকে। তার বিদায়ের পর টানা দুই বলে কার্টিস হিফি ও ডেল ফিলিপসকে ফিরিয়ে দারুণ কিছুর আশা জাগান পেসার খালেদ আহমেদ। তবে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত ভালোভাবেই দিন শেষ করে নিউজিল্যান্ড ‘এ’ দল। এর পেছনে বাংলাদেশি বোলারদের যতটা না কৃতিত্ব তার চেয়ে বেশি কৃতিত্ব অবশ্য পাচ্ছে প্রকৃতি। বারবার বৃষ্টির বাধায় খেলা বন্ধ হওয়া ও আলোক স্বল্পতায় দ্রুতই বন্ধ করা হয় দিনের খেলা।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও