হোম > খেলা

ফিফা পারে, আইসিসি কেন পারে না : মাইকেল হোল্ডিং

দ্বি-স্তর টেস্ট বিতর্ক

স্পোর্টস ডেস্ক

মাইকেল হোল্ডিং

দ্বি-স্তর টেস্টের খবর গণমাধ্যমে আসতেই রাগে ফুঁসছেন সাবেক তারকা ক্রিকেটাররা। ক্যারিবীয় বিশ্বকাপজয়ী লিজেন্ড ক্যাপ্টেন ক্লাইভ লয়েড, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্যাপ্টেন গ্রায়েম স্মিথ ও শ্রীলঙ্কার সাবেক বিশ্বকাপ জয়ী কাপ্তান অর্জুনা রানাতুঙ্গা সঙ্গে দ্বি-স্তর পরিকল্পনা করায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন মাইকেল হোল্ডিং। ‘তিন মোড়লের’ দ্বি-স্তর টেস্ট প্রবর্তনের পরিকল্পনার জন্য আইসিসির দুর্বলতাকেই দায়ী করছেন ক্যারিবীয় এ কিংবদন্তি।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে প্রকাশিত কলামে হোল্ডিংয়ের লিখেছেন, ‘যখন ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে সফর করবে, তারা (বিপুল) অর্থ উপার্জন করবে। অথচ কোন দল কখন কোন দেশ সফর করবে, তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঠিক করার কথা। কিন্তু তাদের (আইসিসি) এতটাই দুর্বল মনে হচ্ছে যে তা করতে পারছে না। তাদের কিছুটা শক্ত হতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত বা যে কেউ বলবে, ‘ওহ, আমি তো ওই দেশে যাচ্ছি না। এটা সময়ের অপচয়। আমি কেন যাব?’ এটা সবার জন্য বাধ্যতামূলক করতে হবে। অনেক ভুলত্রুটির পরও ফিফা অন্তত ফুটবল চালায়। আইসিসিকেও অবশ্যই ক্রিকেট চালাতে হবে।’

১৯৭৯ বিশ্বকাপজয়ী হোল্ডিং দ্বি-স্তর কাঠামো বিরুদ্ধে না দাঁড়ালেও তিনি চাচ্ছেন, এটা চালু করা হলে অন্তত যেন উত্তরণ-অবনমনের ব্যবস্থা থাকে, ‘যদি উত্তরণ-অবনমন না থাকে, তাহলে শীর্ষ স্তরের দলগুলোই শুধু অর্থ উপার্জন করতে থাকবে। নিচের স্তরের দলগুলো আরও গরিব হয়ে পড়বে এবং একসময় অদৃশ্য হয়ে যাবে। ওরা (তিন মোড়ল) হয়তো এটাই চায়।’

পাকিস্তান সিরিজের আগেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

নারী দলের বিশেষ ক্যাম্প আজ শুরু

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের রিয়াল-বেনফিকার লড়াই

পাকিস্তানকে হারিয়ে সবার আগে সেমিফাইনালে ইংল্যান্ড

সাফ গেমস ঘিরে টিটির প্রত্যাশা

‘সুপার সাব’ সেসকোতে উদ্ধার ম্যানইউ

বেতনভুক্ত হবেন হামজা চৌধুরীরা

কঠিন গ্রুপে বাংলাদেশের মেয়েরা

ফিফা-উয়েফা লালকার্ড দেখছে!

পাকিস্তানের আজ টিকে থাকার লড়াই