হোম > খেলা

লড়াইয়ের আগে পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের মামলা প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও রিয়াল মাদ্রিদ। আসন্ন ম্যাচে দুই দলের লড়াইকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

২০২৪-২৫ মৌসুমে পিএসজি ও এমবাপ্পের সম্পর্কের শেষটা মোটেও সুখকর ছিল না। সম্প্রতি ফ্রান্সের রাজধানী পাড়ার ক্লাবটির বিরুদ্ধে আর্থিক এবং হয়রানির মামলা করেন এমবাপ্পে। পিএসজির বিপক্ষে মাঠে নামার আগে হয়রানি মামলা প্রত্যাহার করেছেন এই ফরওয়ার্ড।

গত মে মাসে পিএসজির বিরুদ্ধে নৈতিক নিপীড়ন ও চাঁদাবাজির প্রচেষ্টার অভিযোগ আনেন এমবাপ্পে। সে অভিযোগে বলা হয়, ২০২৩ সালে চুক্তি সংক্রান্ত টানাপোড়েনের সময় তারকা ফুটবলারকে দলের সঙ্গে না রেখে একা অনুশীলন করানো হয়। তাতে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন তিনি।

যদিও ফ্রান্সের শ্রম আদালতে আর্থিক মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পিএসজির কাছে ৫ কোটি ৫৫ লাখ ইউরো পাওনার দাবি করেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৪৪ কোটি টাকা। অর্থ্যাৎ ফৌজদারি মামলা তুলে নিলেও এখনই সাবেক ক্লাবের সঙ্গে আইনি লড়াই শেষ হচ্ছে না এমবাপ্পের। যদিও সময়ের অন্যতম সেরা এই ফুটবলার জানিয়েছেন, পিএসজির সঙ্গে আইনি লড়াই চললেও সমর্থকদের প্রতি তার ভালোবাসা ঠিক আগের মতোই আছে।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ