হোম > খেলা

জাকেরের লম্বা লাফ, পেছালেন লিটন-শান্ত

স্পোর্টস ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ১০২ রান করেন জাকের আলী অনিক। কিন্তু ৩ ম্যাচে ৩৪ গড় এবং ৭৩.৩৮ স্ট্রাইকরেটে তার করা এই রান দলের সিরিজ হার ঠেকাতে পারেনি। দল ২-১ ব্যবধানে সিরিজ হারলেও এই সংস্করণের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। অন্যদিকে পিছিয়েছেন ব্যাট হাতে বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া লিটন কুমার দাস।

আইসিসি প্রকাশিত সবশেষ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছেন জাকের। বর্তমানে ৫৯ এ অবস্থান করছেন এই ডানহাতি ব্যাটার। ৬ ধাপ নেমে গেছেন নাজমুল হোসেন শান্ত। অবনতি হওয়া সাবেক অধিনায়ক আছেন ৩৪তম স্থানে। শান্ত’র মতো পিছিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৫ ধাপ পিছিয়ে ৭২ নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক। ৮ ধাপ অবনতি হওয়া লিটনের বর্তমান অবস্থান ৭৮তম।

জাকেরের মতো উন্নতি করেছেন তানজিদ হাসান তামিম। ১৯ ধাপ এগিয়ে ৮৬ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ওপেনার। ৭ ধাপ এগিয়ে বর্তমানে ৫১তম স্থানে আছেন তাওহীদ হৃদয়।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল