হোম > খেলা

প্রত্যাবর্তনে যেমন ছিল রিশাদের বোলিং

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ বোলিং করেও টানা ৩ ম্যাচ লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। অবশেষে করাচি কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে একাদশে ফেরেন। প্রত্যাবর্তনে দলের বাকি বোলারদের পারফরম্যান্স বিবেচনায় ভালো বোলিং করেছেন বাংলাদেশি লেগস্পিনার।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে করাচির কাছে বৃষ্টি আইনে ৪ উইকেটে হেরেছে স্বাগতিকরা। আগে ব্যাট করে পুন:নির্ধাতিত ১৫ ওভারে ১৬০ রানের সংগ্রহ পায় লাহোর। জবাবে ৩ বল হাতে রেখে জয় তুলে নেয় করাচি। দলের হারের দিনে ৩ ওভারে ২৮ রান দিয়ে এক উইকেট নেন রিশাদ। লাহোরের বোলারদের মধ্যে তার চেয়ে কম খরুচে ছিলেন কেবল ড্যারেল মিচেল। ১.৩ ওভারে ৯ রান দেন এই কিউই ক্রিকেটার।

বাকি সবার ইকোনমি রেট সাড়ে ১০ থেকে ১৪'র কাছাকাছি। মূলত এদিন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফদের খরুচে বোলিংয়ের কারণেই হেরেছে লাহোর। নিজের করা প্রথম ওভারে ৭ রানের বিনিময়ে করাচির টপঅর্ডার ব্যাটার জেমস ভিন্সকে ফেরান রিশাদ। দ্বিতীয় ওভারে খরুচে ছিলেন ২২ বছর বয়সী ক্রিকেটার। একটি করে চার এবং ছয় হজম করে ১৩ রান দেন। শেষ ওভারে ৮ রান খরচ করেন রিশাদ।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার