হোম > খেলা

‘ভারত ম্যাচ আমাদের জন্য বাঁচা-মরার লড়াই’

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক

হারিস রউফ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করা পাকিস্তান উদ্বোধনী ম্যাচেই হেরেছে নিউজিল্যান্ডের কাছে। টুর্নামেন্টে টিকে থাকতে ভারতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির সামনে। এ ম্যাচ হারলে গ্রুপ পর্বেই স্বাগতিকদের থামতে হতে পারে।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফ তাইতো সরাসরিই বলে দিলেন- এটা আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুদলের সবশেষ দুই দেখায় পাকিস্তান হেসেছিল জয়ের হাসি। সেখান থেকে আত্মবিশ্বাস নিতে চান হ্যারিস।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০২১ ও ২০২২ সালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দেয় পাকিস্তান। ২০২২ সালে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ৫ উইকেটের জয় পেয়েছিল হ্যারিস রউফ-বাবর আজমরা। ফরম্যাট ভিন্ন হলেও এই পুরোনো স্মৃতিকে সঙ্গী করে এগোতে চান হ্যারিস। তিনি বলেন, ‘আমরা এখানে দুবার ভারতকে হারিয়েছি। আবারও একই কাজ করতে চাই এবং পুরোনো পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই। আমরা আশাবাদী এবং ভালো একটা ম্যাচ হবে।’


ওই সুখস্মৃতি সঙ্গী না করে জয় না পেলে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার পথ যে রুদ্ধ হয়ে যাবে, সেটাও বেশ ভালোভাবে মাথায় রেখেছেন হ্যারিস রউফ। তার কথায়, ‘আগে যা হয়েছে, তা পুরোনো। আমরা এখন ভারত ম্যাচের দিকে লক্ষ রেখেছি। আগের ম্যাচে (নিউজিল্যান্ড) করা ভুলগুলো খেয়াল রেখেছি। চেষ্টা করব যেন পুনরাবৃত্তি না হয়। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ, বাঁচা-মরার লড়াই। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে যে কোনো মূল্যে ম্যাচটি জিততে হবে।’

নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হারের পর দল মানসিকভাবে পিছিয়ে নেই বলে জানান হ্যারিস রউফ। তার কথায়, ‘খেলোয়াড়রা মানসিকভাবে পিছিয়ে নেই। তারা নিজেদের শতভাগ দেওয়ার চেষ্টা করছে। এটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আমাদের লক্ষ্য আছে তিন বিভাগেই সেরা পারফর্ম করা।’


নিউজিল্যান্ড ম্যাচের নিজের কোটার পুরোটা বোলিং করে ২ উইকেট নিলেও ৮৩ রান খরচ করেন হ্যারিস রউফ। এরপর থেকে বেশ সমালোচনার শিকার হয়েছেন এই পেসার। অনেকেই তো তার ফিটনেস নিয়ে তুলেছে প্রশ্ন।

বিষয়টি নিয়ে হ্যারিস বউফ বলেন, ‘ফিটনেস নিয়ে কী বলব? আপনারা তো আগের ম্যাচে দেখেছেনই। আমি ১০ ওভার বোলিং করেছি।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর দুবাইয়ে বোলিং কেমন করা উচিত- সেই উত্তরে হ্যারিসের ভাষ্য ছিল, ‘পাকিস্তানি পেসারদের দারুণ রেকর্ড আছে। কিন্তু এটা নির্ভর করে উইকেট কেমন। মাঝে মাঝে এখানে স্পিনও বেশ ভালো হয়। আমাদের উচিত উইকেট অনুযায়ী বোলিং করা। যখন মাঠে যাব, গিয়ে উইকেট দেখব। এরপর বোঝার চেষ্টা করব উইকেটের চাহিদা কী এবং সে অনুযায়ী সবাই মিলে পরিকল্পনা করব।’


ভারতের বিপক্ষে এই ম্যাচের আগে পাকিস্তান ডেরায় হানা দিয়েছে ইনজুরি। ইনফর্ম ওপেনার ফখর জামান ছিটকে গেছেন পায়ের ইনজুরির কারণে। তার বদলি হিসেবে ইনাম উল হককে দলে ভিড়িয়েছে পাকিস্তান দল। এর আগে টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরির কারণে তরুণ ওপেনার সাইম আইয়ুবের স্কোয়াডে জায়গা হয়নি।

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ সূচনা বালকদের, জাপানের কাছে বিধ্বস্ত বালিকারা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার

১৯ বছরের বিস্ময়বালক থামালেন জোকোভিচের স্বপ্নযাত্রা

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালসহ টিভিতে যত খেলা

আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে বিশ্লেষণ, তিন তারকার বিদায়ে আবেগাক্রান্ত মাশরাফি