হোম > খেলা

যে কারণে ওভাল টেস্টে নেই বুমরা

স্পোর্টস ডেস্ক

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। সিরিজ বাঁচাতে চাইলে লন্ডনের দ্য ওভালে অনুষ্ঠিতব্য শেষ টেস্টে জিততেই হবে সফরকারীদের। এমন সমীকরণে নিজেদের সেরা পেসার জাসপ্রিত বুমরাকে পাচ্ছে না ভারত। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই সবার মনে কৌতুহল- ঠিক কি কারণে ওভাল টেস্টে খেলবেন না বুমরা? অনেকে আবার একটু আগ বাড়িয়ে ভেবে নিয়েছেন, হয়তো চোট পেয়েছেন এই গতি তারকা। যদিও বিষয়টি তেমন নয়।

নতুনকরে কোনো চোট পাননি বুমরা। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বুমরাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় ম্যানেজমেন্ট। মূলত দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের কথা মাথায় রেখে এবং পিঠের পুরনো চোটের ঝুঁকি এড়াতেই তারকা বোলারকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে দাবি গণমাধ্যমটির।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে বুমরা সবগুলো ম্যাচ খেলবেন না সেটা হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। সিরিজ শুরুর আগেই মেডিকেল টিম, নির্বাচক এবং ম্যানেজমেন্টদের যৌথ আলোচনায় সিদ্ধান্ত হয়- ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিতে তিনটি টেস্ট খেলবেন বুমরা। ইতোমধ্যে সে কোটা পূরণ করেছেন তিনি। এরপরও সিরিজ বাঁচানোর স্বার্থে ওভাল টেস্টে বুমরাকে খেলাতে চেয়েছিলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। যদিও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।

বুমরা না থাকায় সিরিজের শেষ টেস্টে একাদশে ফেরানো হবে আকাশ দীপকে। পেস অ্যাটাকের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে একাদশে সুযোগ পাবেন প্রসিধ কৃষ্ণা কিংবা আর্শদীপ সিংয়ের মধ্যে যেকোনো একজন। এর আগে চোটের কারণে ম্যানচেস্টার টেস্টে বাইরে ছিলেন আর্শদীপ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা