হোম > খেলা

রংপুর রাইডার্সের সঙ্গে ম্যাপেল লিফ ও রেডিও ৭১ এর চুক্তি

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। গত চার মৌসুম টুর্নামেন্টে খেলেছে তারা। বসুন্ধরা গ্রুপ পৃষ্ঠপোষকতা করছে দলটির। ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর। সম্প্রতি গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এই সাফল্যে উজ্জীবিত রংপুর দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার মিশন নিয়ে খেলছে। এবার দলটির নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। ফ্র্যাঞ্চাইজিটি মাঠের বাইরেও বেশ কিছু কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রংপুর রাইডার্স এডুকেশন ও মিডিয়া পার্টনার হিসেবে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ও রেডিও ৭১ এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। এ চুক্তিতে স্বাক্ষর করেন রেডিও ৭১ ও ম্যাপল লিফের পক্ষে রিয়াজ রহমান ও আলী আরমান রেজা। রংপুর রাইডার্সের পক্ষে ইসতিয়াক সাদেক সিও স্বাক্ষর করেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার