হোম > খেলা

ট্রেবল জয়ের দিকে নজর বার্সা কোচের

স্পোর্টস ডেস্ক

সেভিয়ার মাঠ লা কার্তুজায় শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে অতিরিক্ত সময়ের শেষদিকে জুলস কোন্দের গোলে কোপা দেল রের শিরোপা নিশ্চিত হয় বার্সেলোনার। ৩-২ ব্যবধানে জয়লাভ করে তারা। কাতালানদের প্রধান কোচ হান্সি ফ্লিক অবশ্য নিজেদের যাত্রাটাকে এখানেই থামাতে চান না। স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টের শিরোপা জেতার পর এখন ট্রেবল জয়ের দিকে নজর দিয়েছেন তিনি।

লক্ষ্য পূরণ হওয়ার দারুণ সম্ভাবনা আছে ফ্লিকের সামনে। স্প্যানিশ লা লিগায় টেবিলের শীর্ষে আছে তারা। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে ইয়ামাল, রাফিনহা, তোরেসরা। শেষদিকে এসে এই ব্যবধান ধরে রাখতে পারলেই লিগ শিরোপা পুনরুদ্ধার করতে পারবে তারা।

অন্যদিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠেছে বার্সা। ফাইনালে উঠার মিশনে প্রতিপক্ষ হিসেবে ইন্টার মিলানকে পেয়েছে জায়ান্টরা। প্রথম লেগে আগামী ১ মে সান সিরোর ক্লাবটিকে আতিথেয়তা দেবে বার্সা। ফ্লিকের চাওয়া এই দুটি প্রতিযোগিতাতেই বাজিমাত করুক তার দল। সেজন্য কি করতে হবে সে পরামর্শও দিয়েছেন এই জার্মান মাস্টারমাইন্ড।

কোপা দেল রের ৩২তম শিরোপা জেতার পর ফ্লিক বলেন, ‘রিয়াল মাদ্রিদের মতো বড় দলের বিপক্ষে শিরোপা জেতা সব সময়ই দারুণ। খেলোয়াড়দের কথা ভেবে সত্যিই আমার ভালো লাগছে। গ্যালারিতে সমর্থকরা উদযাপন করেছে। তারা ম্যাচজুড়ে আমাদের সমর্থন দিয়ে গেছে। এই শিরোপা তাদের প্রাপ্য। আমরা আপাতত উদযাপন করতে চাই। তারপর অন্য কিছু নিয়ে ভাবা যাবে। আমাদের সামনে ট্রেবল জয়ের সুযোগ রয়েছে। এজন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের