হোম > খেলা

ম্যাচ কমছে, সিরিজ হচ্ছে

বাংলাদেশ দলের পাকিস্তান সফর

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে সংশয় আপাতত কেটেছে। শারজায় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ইতিবাচক কথাবার্তা হয়েছে। এই সফরে যেতে রাজি হয়েছেন ক্রিকেটাররা। তবে কিছু শর্ত দিয়েছেন তারা। সিরিজ পাঁচ ম্যাচের লম্বা সফর হচ্ছে না। ম্যাচ সংখ্যা কমিয়ে আনার দাবি জানিয়েছেন। পাঁচ ম্যাচের বদলে তিন ম্যাচেই যেন সফর শেষ হয়- সেই মতামত জানিয়েছেন ক্রিকেটাররা। এটা পরিষ্কার যে, পাকিস্তান সফরে লম্বা সময়ের জন্য থাকতে রাজি নন ক্রিকেটাররা। এই তিন ম্যাচ আবার যাতে এক ভেন্যুতে হয় আলোচনায় উঠে এসেছে সেই দাবিও। অর্থাৎ এই সফরে পাকিস্তানে বেশি ভ্রমণের ব্যাপারেও অনাগ্রহ রয়েছে ক্রিকেটারদের।

পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ সংখ্যা কমলেও বেড়েছে আরব আমিরাতে। শারজায় দুই ম্যাচের সিরিজটা এখন এক ম্যাচ বেড়ে তিন ম্যাচে দাড়িয়েছে। ২১ মে হবে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন তারা। এই সফরের গুরুত্ব এবং নিরাপত্তা দুটো ইস্যু নিয়েই তারা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছেন। তাদের মতামত চেয়েছেন। সফরটা যাতে হয় তেমন ইতিবাচক সিদ্ধান্তও তারা ক্রিকেটারদের কাছ থেকে আশা করছেন।

তবে এই সফরে না যাওয়ার বিষয়ে কোনো ক্রিকেটার বা কোচিং স্টাফ সরাসরি নিজেদের কোনো সিদ্ধান্ত জানিয়েছেন কিনা- তা জানা যায়নি।

যুদ্ধ পরবর্তী এবং বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাতে বাংলাদেশ দল যায় সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মরিয়া চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ সরকারও এই সফরের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে আরো আগে। বিসিবিও সফরের জন্য সম্মত। অপেক্ষা ছিল ক্রিকেটারদের মতামতের। সেই মতামতের বিষয়টিও এখন ইতিবাচক।

এই সফরের জন্য রাজি হওয়া ক্রিকেটাররা পাকিস্তানের মাটিতে তিনটির বেশি ম্যাচ খেলতে চান না। সঙ্গে তারা সবগুলো ম্যাচই এক ভেন্যুতে খেলতে চান। বিসিবি রাজি হওয়া ক্রিকেটারদের সিদ্ধান্ত মেনে নারাজি থাকা কয়েকজন ক্রিকেটারদেরও রাজি করানোর চেষ্টা করছে।

ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্যদের ইতোমধ্যে ৬০ দিন মেয়াদের পাকিস্তানের ভিসা করানো হয়েছে। দুবাইয়ে ক্রিকেটারদের এমন সিদ্ধান্তহীনতার ব্যাপারে দেশে থাকা পরিচালকরাও আছেন ধোঁয়াশার মধ্যে। দেশে থাকা একাধিক পরিচালক আমার দেশকে জানিয়েছেন, তারা এই ব্যাপারে কিছু জানেন না। বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজে বিষয়টি দেখভাল করছেন।

সরকার ইতোমধ্যে এই সফরের ব্যাপারে দিয়ে রেখেছে সবুজ সংকেত। এই প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গতকাল বলেন, ‘পাকিস্তান দূতাবাস থেকে ইতিবাচক রিভিউ এসেছে সেখানে আমরা যেতে পারি। এরপরও আমরা বিসিবিকে একটা নির্দেশনা দিয়েছি যেন সীমান্তবর্তী স্টেডিয়াম অ্যাভয়েড করা যায়।’

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও