হোম > খেলা

ফাইনালের বাকি ১৫ মিনিট আজ

ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার

ফেডারেশন কাপের বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ঘটনাবহুল ফাইনাল ম্যাচের বাকি ১৫ মিনিটের খেলা আজ মাঠে গড়াবে। ভেন্যু সেই ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামই। বেলা সাড়ে ৩টায় ১৫ মিনিটের খেলা শুরু হবে। গত ২২ এপ্রিল দুদলের ফাইনাল ম্যাচটি বৈশাখী ঝড়ের কবলে পড়ে। ফলে আলোকস্বল্পতার কারণে পুরো ম্যাচ হয়নি। নির্ধারিত সময়ের খেলায় দুদল ১-১ গোলে ড্র করে এবং পরে অতিরিক্ত আধ ঘণ্টা সময়ে গড়ায় ম্যাচটি। এরপর ১৫ মিনিট খেলা হওয়ার ম্যাচ স্থগিত করা হয়। বসুন্ধরা কিংস ১০ জনের দলে পরিণত হয়েছিল। ফলে আজ আবাহনীর বিপক্ষে শিরোপা জিততে ১০ জন নিয়েই খেলতে হবে তাদের। এই ১৫ মিনিটে ফল না হলে ম্যাচটির ভাগ্য নির্ধারিত হবে টাইব্রেকারে।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত