হোম > খেলা

বিগ ব্যাশের ড্রাফটে মুস্তাফিজ-রিশাদসহ ১১ বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক

মুস্তাফিজুর রহমান-রিশাদ হোসেন

বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ১১ ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার এবং তাওহিদ হৃদয়।

মেলবোর্নে বৃহস্পতিবার হবে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বিদেশি ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট। গতকাল মঙ্গলবার ড্রাফটে থাকা ক্রিকেটারদের তালিকা দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বিভিন্ন দেশ থেকে পুরুষ ক্রিকেটারদের লিস্টে রয়েছেন সব মিলিয়ে ৪৪০ জন।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত এ টুর্নামেন্টে অংশ নিয়েছেন শুধু সাকিব আল হাসান। গতবার প্লেয়ার্স ড্রাফট থেকে রিশাদকে দলে টেনেছিল হোবার্ট হারিকেন্স। কিন্তু সাংঘর্ষিক সূচির কারণে ওই আসরে খেলতে পারেননি এ লেগ স্পিনার।

এবারের প্লেয়ার্স ড্রাফটে তারকাদের মধ্যে রয়েছেন জেমস অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসের এ সফল পেসার গত বছরের জুলাইয়ে লাল বলের ক্রিকেটকে গুডবাই জানিয়ে দেন। পরে এসএ২০ ও আইপিএলে খেলতে চেয়েও দল পাননি। আইসিসির সহযোগী দেশ কানাডা, নামিবিয়া, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ডের ক্রিকেটারও আছেন প্লেয়ার্স ড্রাফটে।

ড্রাফট থেকে কম করে হলেও দুজন করে ক্রিকেটার নিতে হবে টুর্নামেন্টের আট দলকে। সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার নিতে পারবে দলগুলো। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ড্রাফটের আগে একজন করে বিদেশি ক্রিকেটার এরই মধ্যে দলে ভিড়িয়েছে প্রতিটি দল।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার