হোম > খেলা

পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার লিড

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ৯০ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সুপারস্পোর্ট পার্ক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ২১১ রানে অলআউট হয় সফরকারী দল। জবাবে সবকটি উইকেট হারানোর আগে স্কোরবোর্ডে ৩০১ রান তোলে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার এই লিডের পেছনে বড় ভূমিকা রেখেছেন করবিন বশ। ৯ নম্বরে ব্যাট করতে নেমে ৮১ রানের ইনিংস উপহার দেন এই সিমিং অলরাউন্ডার। ১৫টি চার মেরে এই ইনিংস সাজান তিনি।

শেষদিকে বেশ দুর্দান্ত ব্যাট করলেও সর্বোচ্চ ৮৯ রান আসে এইডেন মার্করামের ব্যাট থেকে। এই ওপেনারও বশের সমান ১৫টি বাউন্ডারি হাঁকান। এছাড়া টেম্বা বাভুমা ৩১ ও ডেভিড বেডিংহাম করেন ৩০ রান। পাকিস্তানের হয়ে খুররম শাহজাদ ও নাসিম শাহ ৩টি করে উইকেট নেন। আমির জামালের শিকার ২টি।

এর আগে পাকিস্তানের ইনিংসে সবচেয়ে বেশি অবদান রাখেন কামরান গোলাম। ৫৪ রান আসে তার ব্যাট থেকে। আমির ও মোহাম্মদ রিজওয়ান খেলেন যথাক্রমে ২৮ ও ২৭ রানের ছোট ইনিংস। পাকিস্তানকে গুটিয়ে দেওয়ার কাজটা সামনে থেকে করেন ড্যান পিটারসন। ৬১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তিনি। ২ রান বেশি খরচ করে ৪ ব্যাটারকে ফেরান বশ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা