হোম > খেলা

জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগের সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ

স্পোর্টস রিপোর্টার

‘এ’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে জুনিয়র সার্ভিসেস কাবাডি লিগের সেমিফাইনালে গেল বাংলাদেশ পুলিশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুলিশ আজ ৪১-২৬ পয়েন্টে হারিয়েছে বিজিবিকে। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে গতকাল সেমিফাইনালে পৌঁছেছে বাংলাদেশ সেনাবাহিনী।

পল্টনের কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে পুলিশকে। প্রথমার্ধে নয় পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় তারা। পুলিশের ২১ পয়েন্টের বিপরীতে বিজিবির পয়েন্ট ছিল ১২। দ্বিতীয়ার্ধেও খেলায় তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি বিজিবি। ৪১-২৬ পয়েন্টে ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ পুলিশ। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের রবিউল আলম।

আগামীকাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বিমান বাহিনী মুখোমুখি হবে ফায়ার সার্ভিসের। এই ম্যাচের বিজয়ী দল গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে যাবে। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এরই মধ্যে শেষ চার নিশ্চিত করেছে নৌবাহিনী। শুক্রবার (৩০ মে) দুটি সেমিফাইনাল ও শনিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও