হোম > খেলা

যেমন ছিল সাকিব-মোস্তাফিজের পারফরম্যান্স

আইপিএল-পিএসএল

স্পোর্টস ডেস্ক

ফাইল ছবি

রোববার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামেন সাকিব আল হাসান। অন্যদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে নেমেছিলেন মোস্তাফিজুর রহমান। দুই রকম অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছেন এই দুই ক্রিকেটার।

প্লে অফে যাওয়ার জন্য লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে জিততেই হতো লাহোর কালান্দার্সকে। এমন সমীকরণে ১৩ ওভারের ম্যাচে বাবর আজমের দলকে ২৬ রানে হারিয়েছে লাহোর। দলের প্লে অফ নিশ্চিত হওয়ার দিনে ব্যাটে বলে বিবর্ণ ছিলেন সাকিব। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হন। এরপর দুই ওভার বল করে খরচ করেন ১৮ রান। কোনো উইকেট পাননি।

এদিকে ১৯৯ রানের পুঁজি নিয়েও গুজরাট টাইটান্সের কাছে ১০ উইকেটে হেরেছে দিল্লি। দলের বাকি বোলারদের খরুচে বোলিংয়ের দিনে ব্যতিক্রম ছিলেন কেবল মোস্তাফিজ। তিন ওভারে ২৪ রান দেন বাঁহাতি পেসার। তার থেকে কম ইকোনমিতে বল করতে পারেননি দিল্লির আর কোনো বোলার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা