হোম > খেলা

প্লে অফের শেষ দল খুলনা

বিপিএল

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়েছে খুলনা। এই জয়ে শেষ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিলো মেহেদি হাসান মিরাজের দল। এর আগে শেষ চারে জায়গা করে নেয় নেয় রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার জয়ের রাস্তাটা সহজ করে দেয় ঢাকা। আগে ব্যাট করে স্কোরবোর্ডে মাত্র ১২৩ রানের পুঁজি পায় তারা। ঢাকার হয়ে এক তানজিদ হাসান তামিম ছাড়া আর কোনো ব্যাটার খুলনার বোলারদের শাসন করতে পারেননি। ঝড়ো ব্যাটিং করতে থাকা তানজিদ আউট হওয়ার আগে ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন সাব্বির রহমান। খুলনার হয়ে হাসান মাহমুদ ও উইল বোসিস্তো দুটি করে উইকেট নেন।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখেই জয় পায় খুলনা। ৫৫ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরু দায়িত্ব পালন করেন মিরাজ। অ্যালেক্স রোজের ব্যাট থেকে আসে ২২ রান। খুলনার পতন হওয়া ৪ উইকেটের মধ্যে তিনটাই নেন মোস্তাফিজুর রহমান।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ক্যাপিটালস: ১২৩/৯ (২০ ওভার); তানজিদ তামিম ৫৮, সাব্বির রহমান ২০; হাসান মাহমুদ ২/৫

খুলনা টাইগার্স: ১২৮/৪ (১৬.৫ ওভার); মেহেদি হাসান মিরাজ ৭৪, অ্যালেক্স রোজ ২২; মোস্তাফিজুর রহমান ৩/১৬

ফল: খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার