হোম > খেলা

ব্যক্তিগত ইভেন্টেও আরচারদের হতাশা

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান গেমসে বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ডিসিপ্লিন আরচারিতে ব্যর্থতার ধারা অব্যাহত রয়েছে। দলগত ইভেন্টে ছয়টি বিভাগ থেকে বিদায় নেওয়ার পর এবার ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টেও শেষ হলো বাংলাদেশের আরচারদের লড়াই।

কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত বিভাগে শুরুতেই হোঁচট খান হিমু বাছাড়। র‌্যাংকিং রাউন্ডে একাদশ স্থান অর্জনকারী কাজাখস্তানের টুটুন আন্দ্রের বিপক্ষে লড়াই করে ১৪৬-১৪১ পয়েন্টে হেরেছেন। প্রথম ও তৃতীয় সেটে টাই হলেও দ্বিতীয় ও চতুর্থ সেটে পিছিয়ে পড়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাকে।

এই বিভাগে আরেক প্রতিযোগী নেওয়াজ আহমেদ রাকিব প্রথম রাউন্ডে দারুণ নৈপুণ্য দেখিয়ে ইরানের মিলাদ রশিদীকে ১৪৬-১৪৫ পয়েন্টে হারান। তবে প্রি-কোয়ার্টার ফাইনালে চীনের শক্তিশালী প্রতিযোগী লিও জিনির কাছে ১৪৮-১৪৫ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন।

এদিকে কম্পাউন্ড নারী এককেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। কুলসুম আক্তার মনি ও বন্যা আক্তার বাই পেয়ে সরাসরি সেরা ৩২-এ জায়গা পান। কুলসুম মালয়েশিয়ার নিনা বনিতার কাছে হেরে বিদায় নিলেও বন্যা আক্তার প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় তুলে নেন। তিনি ইরানের গিসা বাই বর্দিকে ১৪৭-১৪৩ পয়েন্টে হারিয়ে প্রি-কোয়ার্টারের টিকিট পেয়েছিলেন। তবে পরের ধাপে ইরানের আরেক আরচার ওসকুয়ের কাছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ১৪৪-১৪৩ পয়েন্টে হেরে মিশন শেষ করেন।

দলগত ও ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টগুলোর পর এখন সবার নজর রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের দিকে, যেখানে আজ বাংলাদেশের আরচাররা অংশ নেবেন।

ডোপ টেস্টে পজিটিভ শাভকাতভ

আমাদের নিখুঁত স্ট্রাইকার নেই: ডুলি

ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

মাঠে নামার আগেই শান্তকে হারাল বাংলাদেশ

বৃষ্টিতে পণ্ড অনুশীলন, তবুও ম্যাচ খেলতে প্রস্তুত লিটনরা

মিরডিংকের জোড়া গোলে নেদারল্যান্ডসে জাভির প্রথম জয়

বাংলাদেশের সামনে আজ সিঙ্গাপুর

রোনালদোকে বাইরে রেখেই নরওয়েকে হারাল পর্তুগাল

জার্মানিকে হারিয়ে গ্রিসের অবিশ্বাস্য জয়