হোম > খেলা

বেতন কমিয়ে বার্সায় যাচ্ছেন রাশফোর্ড

স্পোর্টস ডেস্ক

মার্কাস রাশফোর্ডের বার্সেলোনায় যোগ দেওয়া এখন সময়ের ব্যবধান মাত্র। বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল ইউরোপিয়ান ফুটবলে। অবশেষে অবশেষে রাশফোর্ডকে নিজেদের করে পেতে যাচ্ছে কাতালানরা। যদিও এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রাশফোর্ড।

রাশফোর্ডের জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের কছে এক বছরের ধার চুক্তির প্রস্তাব দিয়েছিল বার্সা। সেই প্রস্তাবে আগামী মৌসুমে স্থায়ী চুক্তির একটি ধারাও আছে। ইউরোপিয়ান দলবদলের সবচেয়ে বিশ্বস্ত মুখ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সেই চুক্তিতে রাজি হয়েছে প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ক্লাবটি।

খুব দ্রুতই নাকি বার্সায় গিয়ে মেডিকেল শেষ করবেন রাশফোর্ড। এরপর তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে স্প্যানিশ লা লিগার জায়ান্টরা। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে স্পেনের প্রথম সারির পত্রিকা মুন্দো দেপোর্তিভো।

ধার চুক্তিতে রাশফোর্ডের বেতনের পুরোটাই বহন করতে হবে বার্সাকে। সেই কাজটা সহজ করে দিয়েছে ইংলিশ ফরওয়ার্ড। ইউনাইটেড থেকে বাৎসরিক ১৮ মিলিয়ন ইউরো বেতন পেতেন তিনি। সেখান থেকে ৩০ শতাংশ বেতন কমিয়েছেন। ছাড়ের পর বার্সা থেকে প্রতি বছর ১০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন রাশফোর্ড।

ইউনাইটেড দিয়ে ২০১৫ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। শুরুটা স্বপ্নের মতো হলেও প্রত্যাশার চাপ পূরণ করতে পারেননি এই প্রতিভাবান ফুটবলার। তাই সময়ের সঙ্গে সঙ্গে ম্যানচেস্টারের ক্লাবটিতে ব্রাত্য হয়ে পড়েন। সবশেষ মৌসুমের শেষদিকে ধারে অ্যাস্টন ভিলায় নাম লেখান। নতুন মৌসুম সামনে রেখে ভালো কোনো ক্লাবে যোগ দিতে চাচ্ছিলেন। তারই ধারাবাহিকতায় বার্সার আক্রমণভাগের অংশ হতে যাচ্ছেন রাশফোর্ড। কাতালানদের প্রতি আগ্রহ এতোটাই ছিল যে অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনাই করেননি তিনি। কোনো সন্দেহ নেই- নিজেকে নতুনভাবে প্রমাণের জন্য বার্সায় যোগ দিতে যাচ্ছেন রাশফোর্ড।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা