হোম > খেলা

দুঃখ হলেও বাস্তবতা মেনে নিচ্ছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

শক্তির বিচারে ক্রিস্টাল প্যালেসের চেয়ে ঢের এগিয়ে ম্যানচেস্টার সিটি। স্বাভাবিকভাবেই এফএ কাপের ফাইনালে ফেভারিট ছিল সিটিজেনরা। যদিও জিততে পারেনি। প্যালেসের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে জায়ান্টরা। এই হারে দুঃখ হচ্ছে ম্যানসিটির প্রধান কোচ পেপ গার্দিওলার। যদিও বাস্তবতা মেনে নিচ্ছেন তিনি।

হারলেও ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখল এবং আক্রমণে আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। তবে ব্যবধান গড়ে দেওয়া সেই গোলটাই করতে পারেনি ম্যানচেস্টারের প্রতিনিধিরা। ম্যাচে ক্রিস্টালের হয়ে জয়সূচক গোলটি করেন এবেরেচি এজে। এই হারে খালি হাতে মৌসুম শেষ করতে হচ্ছে ম্যানসিটিকে।

গার্দিওলা বলেন, ‘ফাইনাল জেতায় ক্রিস্টাল প্যালেসকে অভিনন্দন জানাচ্ছি। ছেলেরা মাঠে নিজেদের সেরাটা দিয়েছে। আমরা প্রচুর সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবলে গোলটাই আসল কথা। আমরা সেটাই করতে পারিনি। কোনো আক্ষেপ হচ্ছে না। শেষ দুটি ম্যাচে প্রতিপক্ষ দল আমাদের বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেলেছে।’

ম্যানসিটি কোচ আরও বলেন, ‘এফএ কাপের গত আসরের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পারফরম্যান্সের তুলনায় এই ম্যাচে আমরা ভালো ফুটবল খেলেছি। দারুণ সব সুযোগ তৈরি করেছি। কিন্তু দুঃখ হচ্ছে এই ভেবে যে আমরা জিততে পারিনি।’

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচে বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হটিয়ে টেস্টের সিংহাসনে দক্ষিণ আফ্রিকা

কেইনের পেনাল্টি মিসে ড্র হলো ডার ক্লাসিকো

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের