হোম > খেলা

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় আসলেন ফাহমিদুল

স্পোর্টস রিপোর্টার

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে ঢাকায় পা রেখেছেন রেখেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। বুধবার (২৮ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।

বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠেছেন ফাহমিদুল। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব। দুইদিন বিশ্রাম শেষে আগামী শুক্রবার অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন ফাহমিদুল।

বিমানবন্দরে ফাহমিদুলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার। এর আগে মার্চ উইন্ডোতে সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সেই দলে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ছিলেন না। তাকে বাদ দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

ফাহমিদুলকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন ক্ষুব্ধ সমর্থকরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোড়ন তোলে। অবশেষে ফের দলে ডাকা হলো ফাহমিদুলকে।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও