হোম > খেলা

জয়ে ফিরল রাজশাহী

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের এবারের আসরে আগের চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পায় দুর্বার রাজশাহী। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছিল এনামুল হক বিজয়ের দল। এবার পঞ্চম ম্যাচে এসে তুলে নিলো দ্বিতীয় জয়। খুলনা টাইগার্সকে ২৮ রানে হারিয়েছে তারা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৮ রান তোলে রাজশাহী। জবাবে ১৯.৩ ওভারে ১৫০ রানে অলআউট হয় খুলনা।

সর্বোচ্চ ৩৩ রান করেন আফিফ হোসেন। ২৪ রান আসে মোহাম্মদ নাইমের ব্যাট থেকে। রাজশাহীর হয়ে দুটি করে উইকেট নেন সোহাগ গাজী ও বার্ল।

এর আগে রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রায়ান বার্ল। ২৯ বলে ৭ চারের পাশাপাশি ১ ছয় মারেন এই অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে। ২৫ বল খেলেন তিনি।

মোহাম্মদ হারিস ২৭ ও জিসান আলম করেন ২৩ রান। শেষদিকে ৯ বলে ২১ রানের ছোট ঝড়ো ইনিংস খেলেন আকবর আলি। খুলনার হয়ে বল হাতে সবচেয়ে সফল নাসুম আহমেদ। তিন ওভারে ২০ রান দিয়ে দুই ব্যাটারকে তুলে নেন এই অর্থোডক্স স্পিনার।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার