হোম > খেলা

ইব্রার উপহার পেয়ে আনন্দে আত্মহারা বুমরা

স্পোর্টস ডেস্ক

জাসপ্রিত বুমরাকে নিজ হাতে সই করা এসি মিলানের একটি জার্সি উপহার পাঠিয়েছেন ইব্রাহিমোভিচ। প্রিয় ফুটবলারের কাছ থেকে এমন উপহার পেয়ে রীতিমতো আনন্দে আত্মহারা ভারতীয় পেসার।

বুমরাকে জার্সির পাশাপাশি ব্যক্তিগত বার্তাও পাঠিয়েছেন ইব্রা। সেই লাল-কালো জার্সির পেছনে ইব্রা লিখেছেন, ‘বুমরার জন্য। সমস্ত ভালোবাসা এবং সাফল্যের সাথে।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ইব্রার সই করা সেই জার্সির ছবি পোস্ট করেছেন বুমরা। ক্যাপশনে লিখেছেন, ‘এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’

ইব্রাকে দারুণ পছন্দ করেন বুমরা। সুইডেনের সর্বকালের সেরা ফুটবলারদের একজনকে নিজের অনুপ্রেরণার উৎস মনে করেন এই তারকা পেসার। ২০২৩ সালে অবসরে যান ইব্রা। সে সময় এক আবেগঘন বার্তায় বুমরা লিখেছিলেন, ‘ইব্রা আমার অনুপ্রেরণার উৎস। তার মনোভাব সিংহের মতো। তিনি কখনও পিছপা হন না। মানসিকতা আবিষ্কারে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

মালমো দিয়ে ১৯৯৯ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ইব্রা। পরবর্তীতে জুভেন্টাস, আয়াক্স, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, বার্সেলোনা, ইন্টার মিলান, এসি মিলানের মতো ক্লাবের হয়ে মাঠ মাতিয়েছেন সাবেক এই স্ট্রাইকার। শীর্ষ পর্যায়ের ফুটবলে সব মিলিয়ে খেলেছেন ৮৬৬ ম্যাচ। জালের দেখা পেয়ছেন ৫৭৩ বার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা