হোম > খেলা

স্বর্ণপদকসহ ৮ পদক জিতল বাংলাদেশ

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস

স্পোর্টস রিপোর্টার

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রথম তিনদিনে স্বর্ণসহ মোট আটটি পদক জিতেছে বাংলাদেশ। এর মধ্যে একটি করে স্বর্ণ ও রৌপ্য এবং ছয়টি ব্রোঞ্জ পদক রয়েছে। প্রতিযোগিতার শেষ দিনে পদকের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। গত ১০ এপ্রিল বাংলাদেশ একটি রৌপ্যসহ আরো পাঁচটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।

এর আগে বৃহস্পতিবার দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণপদক জেতে এবং গ্রুপ পর্যায়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ অর্জন করে অনূর্ধ্ব-১৫ বালক দল। দলগত ইভেন্টের ফলাফলটা আশানুরূপ না হলেও একক ইভেন্টে এখনো পদকের লড়াইয়ে টিকে আছেন বাংলাদেশের এক নম্বর বালিকা খেলোয়াড় খই খই মারমা। অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে নাফিজ ইকবাল, আবুল হাশেম হাসিব এবং অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মো. মিদুল রহমান প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ভারতের অনন্যা মুরালিধরনের কাছে অনূর্ধ্ব-১৯ বালিকা এককে খই খই মারমা ৩-০ সেটে হেরে গেলেও গ্রুপ রানার্সআপ হয়েছেন মালদ্বীপের মোহাম্মদ ইব্রাহিম মিশকাতকে ৩-২ সেটে হারিয়ে।

কোয়ার্টার ফাইনালে তিনি মুখোমুখি হবেন শ্রীলঙ্কার শামালশা হালাওয়াথাগের। অনূর্ধ্ব-১৯ বালক এককে টুর্নামেন্টের সর্বোচ্চ র‍্যাংকধারী প্রিয়ানুজ ভট্টাচার্যের কাছে ৩-০ সেটে পরাজিত অয়েছেন নাফিজ ইকবাল। তবে মালদ্বীপের এয়ন ইব্রাহিমকে একই ব্যবধানে হারিয়ে গ্রুপ রানার্সআপ হন তিনি। কোয়ার্টার ফাইনালে তিনি নেপালের হিমাল বিস্তার মুখোমুখি হবেন।

অন্যদিকে আবুল হাশেম হাসিব নেপালের হিমাল বিস্তার কাছে হেরে গেলেও পরবর্তী সময়ে শ্রীলঙ্কার হারিন মুনাসিংহ এবং মালদ্বীপের মোহাম্মদ রাফিউকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছেন। কোয়ার্টারে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার আকাইন রাজাভেলু। অনূর্ধ্ব-১৫ বালক এককে মো. মিদুল রহমান ভারতের অক্ষয় কিরিকারারের কাছে ৩-০ সেটে হেরে গেলেও নেপালের বিরুদ্ধে ৩-২ সেটে জিতে গ্রুপ রানার্সআপ হন। প্রি-কোয়ার্টারে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার সানন মেনুয়েলগে।

শ্রীনগরে ফুটবল-উৎসব

বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে পিএসজিকে জেতালেন তোরেস

কেন্ট হতাশ হলেও বিসিবির প্রধান্য হাসানের 'ওয়ার্লোড'

মিরাজের লড়াকু পারফরম্যান্সের পরেও হারল গায়ানা

উত্তর কোরিয়ার গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

শেল্টনের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

নাকভির হাত থেকে ট্রফি নয়, তাই পুরস্কার বিতরণীও বয়কট ভারতের

‘এমবাপ্পের চেয়ে ব্যালন ডি’অরের বেশি যোগ্য আমি’

শিরোপা জিতেও নাকভির হাত থেকে ট্রফি নিল না ভারতের মেয়েরা

ইয়ামালের রেকর্ডের রাতে বার্সার জয়