হোম > খেলা

ডেড রাবার ম্যাচে জয় চান সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তান কোচ আকিব জাভেদ জানান, টুর্নামেন্টের শেষটা জয় দিয়ে করতে চান। একই সুরে কথা বলেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ডেড রাবার ম্যাচ বলে পাকিস্তানকে হালকা করে নিতে চান না। বরং সর্বোচ্চ শক্তিমত্তা নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার প্রত্যয় তার।

সালাউদ্দিনের ভাষ্যমতে, ‘এই ম্যাচ আমাদের ক্রিকেটারদের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে।’ পাকিস্তান ম্যাচের বাংলাদেশ ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ব্যাটারদের অফফর্ম।

বৃষ্টির কারণে গতকাল রাওয়ালপিন্ডিতে অনুশীলন করেনি বাংলাদেশ দল। টিম হোটেলে বিশ্রামে ছিল পুরো দল। রাওয়ালপিন্ডিতে গত বছর পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। এবার প্রতিপক্ষ পাকিস্তান হওয়ায় আত্মবিশ্বাস কাজে লাগবে কি না, সে প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বলেন, ‘আমি আসলে ইতিহাসে বিশ্বাস করি না। কারণ আমরা শেষ ম্যাচগুলো ভালো খেলিনি। আগে কী করেছি এটা আমার জন্য চিন্তার বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের (আজ) ম্যাচ আমাদের ভালো খেলতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ব্যাটিং ইউনিট যে বাড়তি চিন্তা যোগ করছে, সেটা জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘ব্যাটিংয়ে ভালো করছি না এটাও আমাদের জন্য চিন্তার কারণ। প্রথম ম্যাচে টপঅর্ডার ভালো করেনি, পরের ম্যাচে মিডলঅর্ডার ভালো করেনি। যত দ্রুত সম্ভব এই জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ব্যাটারদের কাল (আজ) ভালো করতে হবে। এটাই আমাদের চিন্তার কারণ। আমাদের বোলাররা শেষ দুই ম্যাচে বেশ ভালো করেছে। আশাবাদী কাল (আজ) আমরা ভালো করব।’

এই ম্যাচের আগে ফের নাহিদ রানাকে নিয়ে প্রশ্ন উঠেছে। যে রাওয়ালপিন্ডিতে নাহিদ নিজের জাত চিনিয়েছেন, সেখানে তাকে নিয়ে ওঠা প্রশ্নে সালাউদ্দিন প্রশংসায় ভাসান পুরো পেস বোলিং ইউনিটকে। তার কথায়, ‘আশা করি তাসকিন, রানা ও মোস্তাফিজ একদিন বিশ্ব শাসন করবে।’

এদিকে দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রস্তুতির ঘাটতির কথা অস্বীকার করে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন। ওই কথা উঠলে সালাউদ্দিন বলেন, ‘ক্যাপ্টেনই যদি স্বপ্ন না দেখে তাহলে কিভাবে হবে? আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কী করতে এসেছি, আমি কী বলব শুধু অংশগ্রহণ করতে এসেছি?’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা