হোম > খেলা > ক্রিকেট

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক

ভারতীয় অনূর্ধ্ব-১৯ ও বয়সভিত্তিক ক্রিকেটে ফের সামনে এলো চাঞ্চল্যকর বয়স জালিয়াতির খবর। নথিপত্রে আসল বয়সের গরমিল ধরা পড়ায় ভারতের তরুণ লেগস্পিনার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সিএবির প্রাক-মৌসুম নথি যাচাইকালে জানা যায়, রোহিতের প্রকৃত বয়সের সঙ্গে তার জমা দেওয়া নথিতে প্রায় ২৭ মাসের ব্যবধান রয়েছে। এই শাস্তির ফলে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি।

একই অনুসন্ধানে উন্মোচিত হয়েছে ২০২২ সালের যুব বিশ্বকাপজয়ী পেসার রবি কুমারের বয়স জালিয়াতির বিষয়টিও। ফাইনাল ম্যাচে ৪ উইকেট নিয়ে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা রবির নথিতে মূল বয়সের চেয়ে ৪০ মাসের গরমিল পাওয়া গেছে।

পশ্চিমবঙ্গের ক্রিকেট সংস্থা সিএবি জানিয়েছে, সাম্প্রতিক এই নথি যাচাই প্রক্রিয়ায় মোট ৬৪ জন ক্রিকেটারের তথ্যে অসংগতি মিলেছে। বিসিসিআইয়ের কঠোর নিয়ম ও নির্দেশনা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!