হোম > খেলা > ক্রিকেট

আজ বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ধাপে বাংলাদেশে আসার কথা রয়েছে ক্যারিবীয়দের। সরাসরি ওয়েস্ট ইন্ডিজ থেকে আসবে একটি দল। অন্য দলটি আসবে ভারত থেকে। ভারতে সাদা বলের সিরিজ খেলছে উইন্ডিজ টেস্ট দলের একাংশ। গতকাল রাতেই শেষ হয়েছে সেই সিরিজ।

বাংলাদেশে পোঁছে আগামী ১৯ অক্টোবর বিশ্রামে কাটাবে ওয়েস্ট ইন্ডিজ। ২০অক্টোবর থেকে শুরু হবে প্রস্তুতি। মিরপুরের আউটারে ২ দিন অনুশীলন করার পর ২২ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হবে ম্যাচটি।

২৮ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচ শেষে ২ নভেম্বর সিলেটের উদ্দেশে রওনা দেবে দুদল। ৫ নভেম্বর থেকে সেখানে শুরু হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ দল আজ চলে এলেও বাংলাদেশ দলের একাংশ আছে সংযুক্ত আরব আমিরাতে। ২৩ অক্টোবর ওই সিরিজ শেষ হলে টেস্ট দলের সঙ্গে যোগ দেবেন তারা।

‘নতুন সংস্করণ’-এর দ্রাবিড় ও শেবাগের আবির্ভাব

ম্যাকডোনাল্ডের ‘ঝুঁকি’ বনাম পোলকের ‘সম্ভাবনা’

লিটনের বদলি ইমন

টেলর-আরভিনের জুটিতে ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে

ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন

লিটন-হাসানকে ছাড়াই ফিল্ডিংয়ে বাংলাদেশ

১৪ বলের ফিফটিতে নিজের রেকর্ড ভেঙে ম্যাকগার্কের নতুন কীর্তি

অতীত ভুলে সামনে তাকাতে চান লিটন, আলিসকে নিয়ে বড় ইঙ্গিত

মরুর বুকে এবার ভিন্ন পরীক্ষা বাংলাদেশের

ছোট পর্দায় থাকছে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে