হোম > খেলা > ক্রিকেট

কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

চলতি আগস্টের শেষ সপ্তাহে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও পুরো বিষয়টি এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে প্রাথমিক বোঝাপড়া থাকলেও চূড়ান্ত ঘোষণা না আসায় সিরিজটি এখন ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত সরকার এখনো সফরের অনুমতি দেয়নি। বিসিসিআই বর্তমানে সরকারি অনুমতির অপেক্ষায় আছে এবং এ বিষয়ে হাইকমিশনের সঙ্গে আলোচনা চলছে। বোর্ডের ভাষ্যমতে, সরকার অনুমতি দিলেই কেবল ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে।

সাম্প্রতিক সময়ে দুদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তন ক্রিকেট মাঠের বাইরেও প্রভাব ফেলেছে। বিশেষ করে বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর দুদেশের সম্পর্কের টানাপোড়েন সিরিজ আয়োজনে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের মাটিতে ভারতের নির্ধারিত কিছু সিরিজও পিছিয়ে দেওয়া হয়েছিল।

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার ঘটনাও দুদেশের ক্রিকেট সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বিসিসিআইয়ের মধ্যে এখন সম্পর্ক স্থিতিশীল বলে দাবি করা হচ্ছে কিন্তু নতুন করে তৈরি হওয়া কূটনৈতিক অস্বস্তি সিরিজটিকে অনিশ্চয়তার অতল গহ্বরে ঠেলে দিয়েছে।

সব মিলিয়ে বিসিবি ও বিসিসিআই সিরিজটি আয়োজনে ইতিবাচক মনোভাব দেখালেও চূড়ান্ত সিদ্ধান্ত এখন ভারতের রাজনৈতিক অঙ্গন থেকে আসার অপেক্ষায়। দুদেশের কোটি ক্রিকেটপ্রেমী এখন তাকিয়ে আছে সরকারের গ্রিন সিগন্যালের দিকে। ক্রিকেট কি রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারবে, নাকি এ সফরও দীর্ঘস্থায়ী অনিশ্চয়তায় পড়বেÑসেটাই এখন দেখার বিষয়।

ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি

বিশিষ্ট সাহিত্যিক ডা. কামাল হোসেনের ইন্তেকাল

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৭

শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

৫৫০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’

চবি ছাত্রদল সম্পাদকের আক্ষেপ, যদি ঢাবি শিক্ষার্থী হতাম

‘ট্রাম্পকে নিয়ে খেলছে ইরান’

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব আরো দৃঢ় করতে চায় ভারত

কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গৃহবধূকে খুন, আহত ২