হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজকে ধরে রাখল দুবাই ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) নতুন মৌসুমে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি এ তারকা পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস। গত আসরে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারও এই কাটার মাস্টারের ওপর আস্থা রাখল ফ্র্যাঞ্চাইজিটি।

গত মৌসুমে দুবাই ক্যাপিটালসের হয়ে বল হাতে দারুণ সময় কাটিয়েছেন মোস্তাফিজ। ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমি রেটে শিকার করেছিলেন ১৫টি উইকেট। তার এই কার্যকর বোলিং দলটিকে সাফল্য এনে দিতে বড় ভূমিকা রেখেছিল, যা তাকে নতুন মৌসুমেও ধরে রাখার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।

দলে অন্তর্ভুক্তির খবরটি ভক্তদের সামনে ভিন্ন আঙ্গিকে তুলে ধরে দুবাই ক্যাপিটালস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মোস্তাফিজের বোলিং অ্যাকশনের একটি অবয়ব পোস্ট করে নাম অনুমান করতে বলে তারা। ক্যাপশনে লেখা হয়, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার, যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’ পোস্টটি করার পরপরই কমেন্ট বক্সে সমর্থকদের সাড়া পড়ে যায়; বেশির ভাগ ক্রিকেটপ্রেমীই সঠিক উত্তর হিসেবে মোস্তাফিজের নাম জানান এবং বাংলাদেশের পতাকার ইমোজি দিয়ে তাকে অভিনন্দন জানান।

আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ছয় দলের এই টুর্নামেন্টের পর্দা নামবে ২০ ডিসেম্বর। গত আসরের ফাইনালে এমআই এমিরেটসকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল ডেজার্ট ভাইপার্স।

এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, রুমানার কণ্ঠে আক্ষেপ

মাঠের বাইরের ঘটনাকে দায় দিচ্ছেন কোচ ইমরান

পাকিস্তানের কাছে হেরে শূন্য হাতে বিদায় বাংলাদেশের

কাবাডি ও ক্রিকেটে পদক জয়ের দিন আজ

ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান

প্রস্তুতি ম্যাচে লিটনদের হারাল সোহানরা

চোটে এশিয়ান গেমস শেষ সাইফউদ্দিনের

প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন অ্যান্টিগা

স্বর্ণের স্বপ্ন এখন ব্রোঞ্জে

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ