হোম > খেলা > ক্রিকেট

লক্ষ্য ফাইনালÑবললেন অধিনায়ক জ্যোতি

নারী এশিয়া কাপ

স্পোর্টস রিপোর্টার

সেমিফাইনাল পর্যন্ত গিয়ে বারবার থেমে যেতে হয়েছে। এবার সেই গল্প বদলাতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। লক্ষ্যটা এবার আরো বড়। শুধু শেষ চারে ওঠা নয়, ফাইনালে খেলা। আর ফাইনালে উঠে বাংলাদেশকে এনে দিতে চান উদযাপনের উপলক্ষ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কণ্ঠে তাই এবারের এশিয়া কাপ নিয়ে রয়েছে আলাদা আত্মবিশ্বাস।

আজ থেকে দুবাইয়ে শুরু হচ্ছে ২০২৬ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ। ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবারের আসর। ৮ দলের এ টুর্নামেন্টে হবে মোট ১৫ ম্যাচ। ১২টি গ্রুপ ম্যাচের পর দুটি সেমিফাইনাল ও ফাইনাল। সব ম্যাচই হবে দুবাইয়ে।

বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, হংকং ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুদল উঠবে সেমিফাইনালে।

টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ভারত। ৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের মধ্যে তিনবারই তারা চ্যাম্পিয়ন; বাকি দুবার রানার্সআপ। ২০২৪ সালে তাদের হারিয়েই শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। এবারও বর্তমান চ্যাম্পিয়নরা ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। চলতি বছরে শ্রীলঙ্কার রেকর্ডও বেশ শক্তিশালী। ১৩ ম্যাচে ১০ জয়, ৩ হার। ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর বাংলাদেশকে ৩-০ এবং পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা তাই শ্রীলঙ্কার বিপক্ষেই। দুদলের টি-টোয়েন্টি লড়াইয়ে ১৬ ম্যাচে ১৩ বার জিতেছে শ্রীলঙ্কা। এবারের গ্রুপ ম্যাচে ৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে দুদল।

তবে পরিসংখ্যানের চেয়ে নিজেদের প্রস্তুতিকেই বড় করে দেখছেন জ্যোতি। দুবাইয়ের গরম এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বাংলাদেশ দেশে ফ্লাডলাইটের নিচে অনুশীলন ও ম্যাচ খেলেছে। দুবাইয়ে আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে দলের। অধিনায়কের বিশ্বাস, প্রস্তুতি অনুযায়ী খেলতে পারলে প্রত্যাশিত ফল পাওয়া সম্ভব।

আর সে প্রত্যাশার কেন্দ্রবিন্দু একটাইÑসেমিফাইনালের গণ্ডি পেরিয়ে এবার ফাইনালে যাওয়া। জ্যোতির ভাষায়, ‘এবার আমাদের লক্ষ্য একটু ভিন্ন।’

বাংলাদেশকে উদযাপনের উপলক্ষ এনে দেওয়ার সে লক্ষ্য নিয়েই আজ শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

স্মিথ-কক্সের ব্যাটে ইংল্যান্ডের লড়াই

সংবাদ সম্মেলনে এলেন না কোচ ও খেলোয়াড়!

রংপুরে গণপতি পরিবার হত্যাকাণ্ড: ঘাতকদের বর্ণনায় খুনের হাড়হিম বিবরণ

অস্ট্রেলিয়া সফর : আমাদের বিশ্বাসটা আরো শক্ত হলো

বিধ্বস্ত গাজার শিশুদের ঘুড়ির দুঃস্বপ্নে ইসরাইলিদের ঘুম হারাম

জিপিএ-৫ জীবনের চূড়ান্ত অর্জন নয়, সামনে আরও কঠিন পথ অপেক্ষা করছে: ডাকসু জিএস

২৮ হাজার কোটি টাকায় ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

ভারতে আবার হিজাব পরা নিয়ে বিতর্ক

মক্কা গিয়ে বিশেষ প্রার্থনা, তরুণদের উদ্দেশে যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত