হোম > খেলা > ক্রিকেট

আফ্রিদি-রাজ্জাকের কীর্তিতে ভাগ বসালেন মিনহাস

স্পোর্টস ডেস্ক

ব্যাট হাতে হাফসেঞ্চুরি আর বল হাতে ছয় উইকেট নিয়ে এক ম্যাচেই অলরাউন্ড নৈপুণ্যের এমন প্রদর্শনী দেখিয়ে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লেখালেন আরাফাত মিনহাস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৫৮ বলে ৫৯ রান করার পর ৪০ রানে ৬ উইকেট নিয়ে দলকে ৮৭ রানের জয় এনে দিয়েছেন ২১ বছর বয়সী এই ক্রিকেটার।

মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আগে ব্যাট করে পাকিস্তান তোলে ৯ উইকেটে ৩০২ রান। দলের সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিনহাস। পরে বল হাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

এই পারফরম্যান্সে পাকিস্তানের হয়ে একই ওয়ানডেতে অর্ধশতক ও অন্তত পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়া তৃতীয় ক্রিকেটার হয়েছেন মিনহাস। এর আগে শহীদ আফ্রিদি তিনবার এবং আবদুল রাজ্জাক একবার এই কৃতিত্ব দেখিয়েছিলেন।

পুরুষদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র ২৫ বার। এই বিরল তালিকায় রয়েছেন ভিভ রিচার্ডস, যুবরাজ সিং, ক্রিস গেইল ও সাকিব আল হাসানের মতো তারকারাও।

ইংল্যান্ডের বিপক্ষে মিনহাসের শিকারদের মধ্যে ছিলেন অধিনায়ক হ্যারি ব্রুক, আদিল রশিদ, উইল জ্যাকস ও জেমি ওভারটন। ম্যাচ শেষে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মিনহাস জানান, উইকেটের আচরণ বুঝে তিনি সহজ পরিকল্পনায় বোলিং করেছেন। তাঁর মতে, প্রথম ম্যাচের তুলনায় সেদিনের মন্থর উইকেট স্পিনারদের বেশি সহায়তা করেছে।

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই নামবে বাংলাদেশ

সমীকরণের মারপ্যাঁচ মাথায় নিয়ে ‘শক্তিশালী’ আফগানদের মুখোমুখি বাংলাদেশ

ইংল্যান্ডও হারল পাকিস্তানের কাছে

বাভুমার রেকর্ডে দক্ষিণ আফ্রিকার কামব্যাক

নাঈমের ডাবল সেঞ্চুরির দিনে আবরারের রেকর্ডগড়া ফিফটি

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-স্বর্ণার

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬